দ্রুত এগোচ্ছে ভারত! করোনা রুখতে যৌথ উদ্যোগে ভারত-ইসরায়েল। মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনার ফলাফল!

যত দ্রুত ভারতে বাড়ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ তত দ্রুতই মুক্তির রাস্তা খুঁজছে ভারত সরকার।প্রসঙ্গত, ভারতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন। মৃত্যু হয়েছে আরও ৭৪০ জনের।এই সময় করোনা রুখতে পিছিয়ে নেই ভারত। করোনার থেকে মুক্তি পেতে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের করোনা পরীক্ষা করা হলেও ফল আসতে সময় লেগে যাচ্ছে অনেকটা। অনেক সময়ে রোগীর মৃত্যুর পর আসছে করোনা পরীক্ষার রিপোর্ট। কিন্তু এবার সমাধান পাওয়ার রাস্তায় হাঁটছে দেশ‌। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে। ভারত আর ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি হ‌ওয়ার পথে এই কিট। অত্যাধুনিক এই র‌্যাপিড টেস্ট কিট তৈরি করতে উঠেপড়ে লেগেছে ভারত আর ইজরায়েল। এই কিটের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে আক্রান্তের করোনা পরীক্ষার ফলাফল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত এবং ইজরায়েল যৌথ উদ্যোগে করোনা মোকাবিলায় পথে নামতে চলেছে। ভারত আর ইসরায়েলের এই করোনা বিরোধী অভিযানে ইজরায়েলের বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক থাকবে। এই অভিযানে থাকছেন ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা। ইজরায়েল দূতাবাসের তরফে এমনটাই জানানো হয়েছে।  এই বিষয়ে আলোচনা করতে শীঘ্রই বিশেষ বিমানে দিল্লি আসবেন ইজরায়েলের প্রতিরক্ষা গবেষকরা।

RELATED Articles

Leave a Comment