“কুণাল মিথ্যার মুখোশ পরে মমতাকে বিপথে চালিত করছে”, চিটফান্ড কাণ্ডে কুণালকে তীব্র আক্রমণ শোভনের

বিজেপির হয়ে রাস্তায় নেমেছিলেন শোভন চট্টোপাধ্যায়। পথযাত্রায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন তিনি। পরোক্ষভাবে দাবি করেন তৃণমূলের এক মুখপাত্রের চিটফান্ডে জড়িত। তাঁর এই কথারই পাল্টা জবাব দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এরপর ফের একবার কুণালকে আক্রমণ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ শানালেন শোভন।

আজ মঙ্গলবার, দলের এক সাংবাদিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবী তোলেন কুণাল। বলেন, “চিটফান্ড সংস্থা আইকোরের প্রোমোটার ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সারদা থেকে ১ কোটি টাকা কে নিয়েছে, তার তদন্ত হওয়া দরকার”। এমনকি, আইকোরের বার্ষিক অনুষ্ঠানে এজেন্টদের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ছবিও দেখান কুণাল। তাঁর দাবী শোভন নাকি সিবিআই-য়ের তদন্ত থেকে বাঁচতে বিজেপ্র মঞ্চ থেকে বড় বড় কোথা বলছে।

এই বিষয়ে কুণালের অভিযোগ খারিজ করে শোভন বলেন যে আইকোরের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। উত্তম মঞ্চ একসময় বিক্রির কথা হয়। সেই সময় তিনি আইকোরকে বলেছিলেন যে উত্তম মঞ্চ ভেঙে বহুতল করা যাবে না। এরপর তিনি বলেন, “সুদীপ্ত সেনের প্রোমোশনের অ্যাম্বুলেন্স কোথা থেকে এনেছিল কুণাল? অ্যাম্বুলেন্সের বরাত দেখাশোনা করত ফিরহাদ হাকিম। কুণাল অর্ধসত্য বলছেন। কাগজের জন্য বিজ্ঞাপন চেয়েছিলেন কুণাল, সম্মতি পাননি। কুণাল ঘোষ মিথ্যার মুখোশ পরে মমতাকে বিপথে চালিত করছেন”।

শোভন এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে আড়াল করছেন। তাঁর দাবী, তিনি কখনও মমতার ছবি নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। মমতার ছবি বিক্রির পর তিনি রোজভ্যালি, সুদীপ্ত সেনকে ডেকে আনেননি। তিনি এও দাবী তোলেন যে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তাঁকে কেন ডাকা হয়নি। এরপর তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন তিনি যতদিন দলে ছিলেন, আনুগত্য দেখিয়েছেন। এও বলেন যে টিকিট পেতে ফিরহাদ হাকিম মমতার পায়ে পর্যন্ত ধরেছিলেন। এদিন রোড শো-য়ের পর বিজেপির দলীয় কার্যালয়ে ফের শোভন-বৈশাখীর ঘরে বসল নেমপ্লেট, আলিপুরের মিছিলে না যাওয়ায় যা খুলে নেওয়া হয়েছিল।

আরও অন্যান্য খবর