Advantage BJP: বড় প্যাঁচে তৃণমূল!আগামীকাল ঘাসফুল ছেড়ে পদ্মফুলে ৫০০০ কর্মী নিয়ে হাওড়ার শ্রীকান্ত ঘোষ

“২০০৮ সাল থেকে তৃণমূল করছি। কিন্ত দল কোনও যোগ্য সম্মান দেয়নি। শুধু লুটেছে আমায়।” এই অভিযোগেই এবার ১৩ বছরের সম্পর্কে ইতি টেনে বিজেপি শিবিরের দিকে হাওড়ার শ্রীকান্ত ঘোষ।আগামিকাল বিজেপির যোগদান মেলায় যোগ দেবেন এই  তৃণমূল নেতা।
তবে শুধু তিনি একা নন, তৃণমূলের ঘরে বড়সড় ফাটল ধরিয়ে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী, সমর্থকও পদ্মশিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আর জানা যাচ্ছে এরমধ্যে একটা বড় অংশ নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
প্রসঙ্গত, শ্রীকান্ত ঘোষের দায়িত্বে ছিল মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়া কেন্দ্র। এখন আগামী বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রে বিজেপিকে জেতাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও এদিন চ্যালেঞ্জ ছোঁড়েন  এই তৃণমূল নেতা। তিনি আরও বলেন, “তৃণমূলের আরও অনেক নেতা, মন্ত্রী দল ছেড়ে দেবে। কারণ, এখানে কারোর কোনও ক্ষমতা নেই। দলটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। যার সদর দফতর কালীঘাট থেকে বর্তমানে ডায়মন্ডহারবারে হয়েছে।”

আজ সকালে মুকুল রায়ের সঙ্গে কলকাতায় দীর্ঘক্ষন বৈঠক করেন তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। বিজেপির ‌সর্বভারতীয় সহ সভাপতির সঙ্গে বৈঠকে আলোচনা হয় আগামী দিনের কর্মসূচি নিয়ে। এরপরই শ্রীকান্ত ঘোষ তোপ দাগেন তাঁর বর্তমান দল তৃণমূলের বিরুদ্ধে।

আরও অন্যান্য খবর