গোড়ালিতে ফ্যাকচার মমতার, দেখতে যেতে পারেন মহারাজ

হলদিয়ায় নন্দীগ্রাম আসনের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই রেয়াপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে রোড শো করেন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে বেরোতেই গিয়েই ধাক্কাধাক্কি হয় এবং আঘাত পান মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের বাজারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছেন তৃণমূলের দলীয় নেতারা। বিরোধী পক্ষের নেতা ও রাজ্যপাল জগদীপ ধনকড়ও মুখ্যমন্ত্রীকে দেখতে যান। সূত্রের খবর, এবার মমতাকে দেখতে যেতে পারেন মহারাজ।

জানা গিয়েছে, এসএসকেএমে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে নিজের অসুস্থতার কারণে সৌরভ এখন কলকাতাতেই আছেন। এর আগে সৌরভের হার্ট অ্যাটাক হলে তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন পাশে ছিলেন মুখ্যমন্ত্রী। মমতা গিয়েছেন সৌরভের সঙ্গে দেখা করতে। প্রসঙ্গত, পায়ের গোড়ালি, পায়ের পাতা, গলা ও কাঁধে চোট নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আপাতত আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে।

অভিযোগ চক্রান্ত করেই মুখ্যমন্ত্রীকে চার-পাঁচ জন মিলে ধাক্কা দেওয়া হয়েছে। প্রচারপর্ব অসম্পূর্ণ রেখেই কলকাতায় ফিরতে হয় তৃণমূল নেত্রীকে। গ্রীন কড়িডোর করে তাঁকে তড়িঘড়ি কলকাতায় আনা হয়। কলকাতায় ফিরে এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এমআরআই করা হয় তাঁর। বৃহস্পতিবার তারই প্রতিবাদে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক ও’ব্রায়েন।

RELATED Articles