আজ অর্থাৎ সোমবার থেকে খুলছে শপিং ডেস্টিনেশন ‘সাউথ সিটি মল’। দক্ষিণ কলকাতার এই নামজাদা শপিং মল খোলার খবরে রবিবার রাতভর মলের সামনে চলল বিক্ষোভ, অশান্তি। কিন্তু কেনও?
মলের সামনে মূলত বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, আমফান ঘূর্ণিঝড় বিপর্যয়ে মলের সামনে থাকা গাছ ভেঙে পড়ে। বিজেপি কর্মীদের অভিযোগ, গাছটি মাটি থেকে উপড়ে পড়েনি, কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। কিন্তু মল কর্তৃপক্ষ পুরো গাছটাই কেটে ফেলে।

গত ৫ই জুন সেই একই জায়গায় নতুন করে গাছ লাগান বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিজেপির অভিযোগ এখন সেই গাছও উপড়ে ফেলার চেষ্টা করছে সাউথ সিটি মল কর্তৃপক্ষ।

প্রতিবাদে সাউথ সিটি মলের সামনে বিজেপি কর্মীরা রাতে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যাদবপুর থানার পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি সামাল দেয়।





