করোনা সংক্রামিত হলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসনিক প্রধান পাঁচু রায়

ফের করোনার থাবা গিয়ে পড়ল দক্ষিণ দমদম পৌরসভায়। এবার আক্রান্ত হলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, ওনার গাড়ির চালকের থেকেই উনি সম্ভবত সংক্রামিত হয়েছেন।

আজ দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসনিক প্রধান পাঁচু রায়ের করোনা সংক্রমনের খবর মিলেছে। জানা গেছে, গতকাল ওনার গাড়ির ড্রাইভার করোনায় আক্রান্ত হন। এরপর গতকালই তিনি নিজের লালারসের নমুনা পরীক্ষার জন্য দেন। আজ সেই রিপোর্ট এলে সেখানে তাঁর করোনা সংক্রমনের হদিশ মেলে। বর্তমানে তিনি নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থাও ভালো আছে।

প্রসঙ্গত, করোনার আবহে দক্ষিণ দমদম পৌরসভার ১২জন কর্মী এর আগে করোনা সংক্রামিত হয়েছিলেন। যার জেরে কিছু সময়ের জন্য দক্ষিণ দমদম পৌরসভায় জরুরি পরিষেবা বাদে সমস্ত পরিষেবা বন্ধ ছিল। পাশাপাশি করোনা মোকাবিলায় ২০শে জুলাই থেকে দমদম থানা সংলগ্ন চত্বরে কড়া লকডাউন চলছে। তার মধ্যেই প্রশাসনিক প্রধান পাঁচু রায়ের এই খবর মিলেছে।

RELATED Articles

Leave a Comment