স্তব্ধ হচ্ছে দক্ষিণ দমদম! সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে সবকিছু, জানুন বিস্তারিত

এবার স্তব্ধ হচ্ছে কলকাতার অন্যতম জনবহুল এলাকা দক্ষিণ দমদম। কিছুক্ষণ আগেই এসেছে পৌরসভার নির্দেশিকা‌। গোটা রাজ্য জুড়ে কাল থেকে আংশিক লকডাউন শুরু হলেও দক্ষিণ দমদম আরো একধাপ কড়া অবস্থান নিয়েছে।

পৌরসভার নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, আগামী ৩রা মে থেকে প্রতি সোম বুধ শুক্র ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সমস্ত রকমের রেস্তোরাঁ জিম শপিং কমপ্লেক্স বিউটি পার্লার স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। বন্ধ থাকবে সমস্ত দোকানপাট সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ ভারতে ভয়ঙ্কর করোনা! সুস্থ থাকতে, ইমিউনিটি বাড়াতে খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দেখে নিন তালিকা

কেবলমাত্র মেডিকেল শপ এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত দোকান খোলা রাখা যাবে। যদি এই নিয়মের অন্যথা ঘটে তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ আবার বাংলায় লকডাউন! নবান্ন থেকে জারি হল একগুচ্ছ নির্দেশিকা

এদিকে রাজ্য সরকার জারি করেছে আংশিক লকডাউনের নিষেধাজ্ঞা। সেই অনুযায়ী মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার দক্ষিণ দমদম পৌরসভার অঞ্চলের দোকানপাট সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল তিনটা থেকে পাঁচটা খোলা রাখা যাবে।

RELATED Articles