BREAKING: হালফ্যাশনের স্পায়ের আড়ালে রমরমা মধুচক্র! সার্ভিস নিতে গিয়ে পুলিশের জালে টলিউডের এই অভিনেতা!

হালফ্যাশনের ঝাঁ-চকচকে স্পা সেন্টার কিন্তু আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং গোয়েন্দা দপ্তর একযোগে হানা দিয়ে এবার এরকমই একটি স্পা সেন্টার থেকে গ্রেফতার করল এক জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেতাকে। তার সঙ্গে গ্রেফতার হয়েছে আরও ১৫ জন।

তারাতলা এবং টালিগঞ্জ থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্স এবং গোয়েন্দা দপ্তর। এরমধ্যে কালীগঞ্জ থানার অন্তর্গত রাসবিহারী এভিনিউ তে অবস্থিত ব্লসম থাই স্পা সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে ওই টেলি সিরিয়াল অভিনেতা সৌগতকে। জানা গিয়েছে তিনি সার্ভিস নিতে এসেছিলেন।এছাড়াও ওই স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

BREAKING: হালফ্যাশনের স্পায়ের আড়ালে রমরমা মধুচক্র! সার্ভিস নিতে গিয়ে পুলিশের জালে টলিউডের এই অভিনেতা!

এখান থেকে উদ্ধার করা হয়েছে আট তরুণীকে। এদেরকে হোমে পাঠানো হবে। অন্যদিকে তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের উপর অবস্থিত ‘সিটি বাড জেন্টস’ স্পা সেন্টার থেকেও উদ্ধার হয়েছেন সাত তরুণী। গ্রেপ্তার করা হয়েছে সে স্পায়ের মালিক, কিপার এবং খদ্দেরসহ পাঁচ জনকে।

RELATED Articles