ফের উত্তরপ্রদেশ। ফের একপ্রকার নারী নির্যাতন। কিন্তু এবার ঘটনাটি ঘটলো বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া (Deoria) জেলার টাউন হলে কংগ্রেসের পার্টি (Congress Party) অফিসের ভিতরে। প্রথমে নিজেদের দলের কর্মীদের মধ্যেই ধুন্ধুমার বাঁধে। আর এই হাঙ্গামার প্রধান কারণ হিসেবে উঠে আসে, ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে উপ নির্বাচনের প্রার্থী করার মতো ঘটনা। দলেরই এক মহিলা কর্মী দলের রাষ্ট্রীয় সচিবের সামনে উপ নির্বাচনের ওই প্রার্থীকে টিকিট দেওয়া বিরোধিতা করেন।
চেঁচামিচির মাঝেই উক্ত মহিলা কর্মী রাষ্ট্রীয় সচিবের গায়ে ফুলের তোড়া ছুঁড়ে মারেন। আর এরপরই হাঙ্গামার গতিবেগ আরও বেড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত পুরুষ কর্মীরা হঠাৎই ওই মহিলা কর্মীকে পেটাতে করে। যদিও কয়েকজন কর্মী এই ঘটনা থামানর চেষ্টা করেছিলেন। কংগ্রেসের ওই মহিলা কর্মীর সাথে পার্টি অফিসে যাওয়া আরও তিনজন মহিলাকে বেধড়ক মারধোর করে পুরুষ কর্মীরা। ওই তিনজন মহিলাও দলেরই কর্মী ছিলেন। কংগ্রেসের পার্টি অফিসের ভিতরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, দেওরিয়া বিধানসভায় বিজেপির জনমেজয় সিং বিধায়ক ছিলেন। কিছুদিন আগে তাঁর আকস্মিক মৃত্যুর পর এই আসন খালি হয়ে যায়। এবার এই আসনে আগামী ৩ রা নভেম্বর উপ নির্বাচন হওয়ার কথা। ওই আসনে কংগ্রেসের নেতা মুকুন্দ ভাস্কর ত্রিপাঠীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার পার্টি কার্যালয়ে বৈঠক চলছিল। সেই সময় এক মহিলা কর্মী পৌঁছান আর রাষ্ট্রীয় সচিবকে সন্মানিত করার বাহানায় ওঁর উপর ফুলের তোড়া ছুঁড়ে মারেন। এরপর ধর্ষণে অভিযুক্ত প্রার্থীকে টিকিট দেওয়ার বিরোধিতা করেন।
https://twitter.com/ANINewsUP/status/1315163634243256321?s=20
মহিলা কর্মী তারা দেবীর (Tara Devi) কথায়, তিনি চার বছর ধরে দলের সদস্য। তিনি বলেন, কংগ্রেস প্রার্থী মুকুন্দ ভাস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। ওঁকে টিকিট দেওয়া ভুল। আমি চাই কোনও ভালো মানুষ যার চরিত্রে দাগ নেই তাকে টিকিট দেওয়া হোক। আর এই কথা বলার জন্যই আমি রাষ্ট্রীয় সচিবের সাথে দেখা করতে যায়। মহিলা কর্মী দাবি করেন যে, তিনি রাষ্ট্রীয় সচিবকে মারেন নি। তিনি শুধু বলতে গিয়েছেন যে, এরকম লোককে কেনও টিকিট দেওয়া হল? আর এই কথা বলার পর সেখানে উপস্থিত কংগ্রেস কর্মীরা আমাকে মারধোর করা শুরু করে।





