জাতিবিদ্বেষমূলক কটূক্তির শিকার দার্জিলিং-এর দুই পড়ুয়া

করোনা আতঙ্কে মহানগরের রাস্তায় দার্জিলিংয়ের দুই বাসিন্দাকে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ উঠল। এদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অপরজন যাদবপুরের ছাত্র। যদিও ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর বয়ান, কয়েকদিন আগে দু’জন আত্মীয়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেইসময় পাশে দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি বলে ওঠে, ‘দেখ করোনা ভাইরাস এসেছে।’ পরে যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত দুই ব্যক্তি। তাঁরা জানান, বন্ধুর সঙ্গে করোনায় মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন। কাউকে কোনও কটূক্তি করা হয়নি। পাশাপাশি, জানা যায় ওই ছাত্রীর কাছে ক্ষমাও চান তারা। পরে ঘটনাটি নিয়ে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো শেয়ার করেন ওই ছাত্রী।

যদিও ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অভিযোগ, কয়েকদিন আগে একটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেইসময় এক রূপান্তরকামী মহিলা এসে বলেন, ‘সরে দাঁড়া করোনা এসেছে।’  খুব বিরক্ত সহকারে দেখা হয়েছিল তাঁদের৷ ওড়না দিয়ে মুখ ঢাকছিল নিজেদের। নিজের অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

এবিষয়ে, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মন্তব্য , “যদি এইরকম কোনও ঘটনা ঘটে থাকে। তাহলে তার প্রতিবাদ করছি। এই মুহূর্তে আমরা সকলে মিলে জনগণকে সচেতন করার কাজ করছি”

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment