করোনায় আক্রান্ত ভারতীয়দের মধ্যে ইতিমধ্যেই সুস্থ ১০ শতাংশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭। তবে এই পরিস্থিতিতে ইতিমধ্যে ১০ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর তাতেই আশার আলো দেখছেন চিকিৎসক থেকে আমজনতা। চিনের ইউহান প্রদেশে থেকে ছড়ানো এই মারণ রোগ এখন বিশ্বব্যাপী মহামারি। কোভিড-১৯ এর করাল গ্রাসে বিশ্বের ১৬০টি দেশ। সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে আট হাজারের কাছে। সংক্রামিত প্রায় ২ লক্ষ।ব্যতিক্রম নয় ভারতও। আক্রান্তের সংখ্যা ১৪৭। মৃত তিন।

সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। চলছে কড়া নজরদারি। করোনা আতঙ্কে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বেশ কিছু শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। তবে এমন পরিস্থিতেতও চিকিৎসার সুফল পেয়েছেন বেশকিছু রোগী। সুস্থ হয়ে তাঁরা বাড়িও ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী যে ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে ৫ জন উত্তরপ্রদেশ, ৩ জন কেরল, ৩ জন রাজস্থান, ২ জন দিল্লি ও ১ জন তেলেঙ্গানার বাসিন্দা। ইতিমধ্যেই এই ১৪ জন বাড়ি ফিরে গেছেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment