টালা ব্রিজ বন্ধের পর থেকেই উত্তর থেকে দক্ষিণ ও দক্ষিণ থেকে উত্তর কলকাতায় যাওয়ার যাবতীয় বিকল্প রাস্তায় যানজট তৈরি হচ্ছিল। তাই গোটা বিষয়টি মাথায় রেখে ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগের দিন বন্ধ টালা ব্রিজের বিকল্প নতুন রাস্তার সন্ধান দিল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ডানলপ থেকে যে সকল গাড়ি লকগেট ফ্লাইওভার হয়ে আসবে তা সোজাসুজি সেন্টাল অ্যাভিনিউতে গিয়ে নামবে। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আসা ছোট গাড়িগুলি কাশীপুর রোড, খগেন চ্যাটার্জি রোড হয়ে উঠবে বিটি রোডে। বাস বা অন্যান্য মালবাহী গাড়ির জন্য চিৎপুরে নতুন লেভেল ক্রসিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।





