এবার মেট্রো স্টেশনেই দিতে পারবেন এক কাপ চায়ে চুমুক! নতুন চায়ের দোকান খুলতে চলছে কলকাতা মেট্রো

চা প্রেমীদের জন্য সুখবর আনলো মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার মেট্রো আসার ফাঁকে এক কাপ চায়ে চুমুক দিতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো স্টেশনে বসছে নতুন দোকান।

উত্তর—দক্ষিণ মেট্রোতেই আপাতত এই চায়ের দোকান দেওয়া হবে। ময়দান স্টেশনে উদ্বোধন হবে প্রথম চায়ের দোকানের। আসতে আসতে সঅব স্টেশনেই করা হবে এই দোকান। এক বেসরকারি সংস্থা এই দোকান দেবে বলে মেট্রোসূত্রের খবর।

বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের চা-কফি পাওয়া যাবে এখানে। ভালো লাগলে তা বাড়িও নিয়ে যেতে পারবেন যাত্রীরা। এই চায়ের ভেন্ডিং মেশিনের মঙ্গলবার উদ্বোধন হওয়ার কথা। বেলা ১২টার সময় একটি অনুষ্ঠানের মাধ্যমে ময়দান মেট্রোয় শুরু হবে এই চায়ের দোকান।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘মেট্রোস্টেশনেও এবার চায়ের দোকান। মিলবে কফিও। অভিনব এই প্রয়াস মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles