The Bengal Files : ডিজিটাল পর্দায় অবশেষে আসছে ‘দ্য বেঙ্গল ফাইলস’— কবে ও কোথায় দেখা যাবে বহু চর্চিত?

ভারতের ইতিহাসের এমন এক অধ্যায় আছে, যা আজও শুনলে গায়ে কাঁটা দেয়। রক্তে রাঙা সেই সময়ের গল্পই একবার ফের ফিরছে পর্দায়। বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) এবার বড় পর্দা পেরিয়ে আসছে ডিজিটাল জগতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই সিনেমাটি পৌঁছতে চলেছে দর্শকের ঘরে ঘরে—যেখানে ইতিহাস আর মানবতার সংঘাত নতুন করে আলোচনার জন্ম দেবে।

ছবিটি মুক্তির আগেই তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। কেউ বলেছিলেন, এটি সাহসী পদক্ষেপ; কেউ আবার তীব্র সমালোচনায় মুখর হয়েছিলেন। তবে বাধা, বিতর্ক—সব পেরিয়ে অবশেষে আলোয় আসছে এই ছবি। বড় পর্দায় মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক চাপ—সবকিছুই সামলাতে হয়েছে নির্মাতাদের। কিন্তু হাল ছাড়েননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী, যিনি এর আগে ‘দ্য তাসখন্দ ফাইলস’ (The Tashkent Files) ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)-এর মাধ্যমে জনমত কাঁপিয়ে দিয়েছিলেন।

অবশেষে ঘোষণা এসেছে আগামী ২১ নভেম্বর জি ফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ঘোষণা করতে গিয়ে জি ফাইভের অফিসিয়াল হ্যান্ডেলে লেখা হয়েছে, “পুড়ে যাওয়া কণ্ঠস্বর যখন আগুনে জ্বলে ওঠে, বাংলার সাহসী অধ্যায় গর্জে উঠেছে। বেঙ্গল ফাইলস আসছে ২১ নভেম্বর।” অর্থাৎ, এখন থেকে দেশের প্রতিটি দর্শক ঘরে বসেই দেখতে পাবেন এই আলোচিত সিনেমা।

১৯৪৬ সালের ‘গ্রেট কলকাতা কিলিং’-এর প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে ফুটে উঠেছে বাংলার অস্থির রাজনৈতিক ও ধর্মীয় বাস্তবতা। ছবিতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশি, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, নামসি চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে অভিনয় করেছেন। অনুপম খের এখানে মহাত্মা গান্ধীর চরিত্রে, আর মিঠুন চক্রবর্তী যেমন সব সময় প্রমাণ করেছেন তাঁর জাত অভিনয়, তেমনই পাশে ছেলের নামসি চক্রবর্তীও নজর কেড়েছেন দর্শকের।

আরও পড়ুনঃ Delhi 10/11 Bla*st : দিল্লি বিস্ফো*রণে কাশ্মীরি চিকিৎসকের ছায়া, হামলার ছক ফাঁস তদন্তে!

অভিনেতা অনুপম খের নিজেই বলেছেন, “কিছু গল্প থাকে যা হৃদয়ে দাগ কাটে, ‘দ্য বেঙ্গল ফাইলস’ তেমনই এক সিনেমা। এটি শুধু ইতিহাস নয়, মানবতার প্রতিচ্ছবি।” এই সিনেমা কেবল অতীতের এক নিষ্ঠুর বাস্তবতার পুনর্কথন নয়—এ এক সতর্কবার্তাও, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেওয়াই সভ্যতার মূল চাবিকাঠি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles