শনিবার সকাল থেকেই আকাশটা মেঘলা ছিলো, একদম ভোরবেলায় ছিল ঘন কুয়াশা। যতই বেলা গড়িয়েছে ততই যেন মেঘলা আকাশের ঘনত্ব ততই বেড়েছে। আর এবার জানা গেল ভয়ঙ্কর কথা।
শনিবারই দক্ষিণের জেলাতে বৃষ্টি হবে এ কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।সেইমতো গতকালকে বৃষ্টি হয় কিছু জায়গায় তবে আজ রবিবার দুপুর বেলা ঘনালো আশঙ্কার মেঘ। জানা যাচ্ছে যে আগামী এক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে একাধিক জেলাতে।
বৃষ্টিপাত হবে কলকাতাতে উত্তর 24 পরগনা হুগলি সহ আরো বেশ কয়েকটি জেলায়।আবহাওয়া দপ্তর থেকে এখনই নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঘরের বাইরে এই সময় কেউ না বেরোনোর কারণ শীতকালীন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগলে জ্বর এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও ঝড় বৃষ্টির কথা জানতে পেরে রীতিমতো তিতিবিরক্ত রাজ্যবাসীর কারণ এই শীতকালে অধিকাংশ দিন বৃষ্টির মুখে পড়েছে পশ্চিমবঙ্গ, এখনো যদি সেই কান্ড চলতেই থাকে তাহলে কার না বিরক্তি বোধ হয়?





