মাসিক বেতন ৭০ হাজার এদিকে সরকারি শিক্ষিকা হয়েও উচ্চারণ করতে পারেন না একটিও লাইন! কোনদিকে এগোচ্ছে শিক্ষা? দেখুন ভাইরাল ভিডিও

মা-বাবার পর শিক্ষাগুরুই একজন শিশুকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পথে শিক্ষিত করে তুলতে পারেন। কিন্তু যদি সেই শিক্ষিকাই শিক্ষা দিতে আড়ালে আড়ালে অপারগ হন, তাহলে? এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে এখন প্রশ্ন উঠছে শিক্ষিত মহলে।
পেশায় তিনি এক সরকারি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। এদিকে নিজেই পড়তে পারেন না এক লাইন। কিন্তু মাস গেলে দিব্যি হাতে পেয়ে যান মাস মাইনে হিসেবে ৭০ হাজার টাকা। কিন্তু পড়ুয়ারা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেলো। অর্থাৎ কাজ না করেই দিব্যি দিনযাপন হচ্ছিল তাঁর। এই ঘটনা উত্তর প্রদেশের সিকন্দরপুরের। মাঝে মাঝেই স্কুল পরিদর্শনে আসেন জেলাশাসকরা। সেই নিরিখেই সেই স্কুলের অষ্টম শ্রেণীতে প্রবেশ করেন জেলাশাসক। এসে তিনি শিক্ষিকাকে পড়তে দেন একটি ইংরেজি পাঠ্যবইয়ের কয়েক লাইন। কিন্তু বারবার হোঁচট খান শিক্ষিকা। এদিকে তিনি নাকি বিএ পাশ করেছেন। এই দেখে তো রেগে লাল জেলাশাসক। আর তারপরেই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে দেন তিনি। এই গোটা ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই নানা মন্তব্য আসছে নেটিজেনদের।

এমন কত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন যারা নেহাত ভাগ্যের জোরে চাকরি পেয়ে ছেলেখেলা করছেন পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে, বক্তব্য সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও দুর্নীতি নিয়েও। এমন একজন মানুষ কীভাবে একটি সরকারি স্কুলের চাকরি পেলেন সেই প্রশ্নই করছেন সকলে। এদিকে যোগ্যতা থাকলেও সুযোগ না পেয়ে অকালে হারিয়ে যাচ্ছেন বহু যোগ্য যুবক যুবতী, অভিযোগ অনেকেরই।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles