Threat Mail in Kolkata: কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরে এসেছিল এমন নাশকতার হুমকি। আর এবার কলকাতার একাধিক জায়গাতে এল এমন হুমকি (Threat Mail in Kolkata)। উড়িয়ে দেওয়া হবে রাজভবন, যাদুঘর, এমনই হুমকি দিয়ে পরপর এল মেইল। এই ঘটনায় শুরু তৎপরতা। লালবাজার তদন্ত শুরু করেছে। এই নিয়ে আতঙ্ক ছড়াল শহরে।
সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা ও ১০টা নাগাদ রাজভবনে দুটি মেইল আসে পরপর। সেই মেইলেই ছিল নাশকতার হুমকি। রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকি মেইল গিয়েছে নবান্ন, যাদুঘরেও (Threat Mail in Kolkata)। এছাড়াও নানান সরকারি দফতরে এমন হুমকি মেইল পাঠানো হয়েছে বলে খবর। দিল্লি, বিহারের মতো একাধিক রাজ্যে এমন মেইল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
লালবাজার সূত্রে খবর, যে হুমকি মেইল (Threat Mail in Kolkata) পাঠানো হয়েছে, তা খানিকটা এরকম, “আমরা একটি জঙ্গিগোষ্ঠী, নাম টেররাইজার্স ১১১। আমরা আপনাদের বাসভবনের ভিতরে বিস্ফোরক মোতায়েন করেছি। মানুষের মৃত্যু নিশ্চিত করেছি আমরা। রক্তস্রোতই অন্তিম দশা। বিদায়”। এই মেইল পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তদন্ত। আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে এসেছে এই হুমকি মেইল (Threat Mail in Kolkata)।
বলে রাখি, এই কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরেও এমন হুমকি মেইল (Threat Mail in Kolkata) এসেছিল। বোমাতঙ্ক ছড়িয়ে মেইল পাঠানো হয়েছিল। কিন্তু তল্লাশি করেও কিছু মেলেনি। আবার সম্প্রতি কলকাতার কিছু স্কুলেও এমন মেইল পাঠানো হয়েছিল হুমকি দিয়ে। তবে তা খতিয়ে দেখা যায় যে সেই মেইলগুলি ভুয়ো ছিল। এবারেও তেমনই হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাও সতর্কতাও অবলম্বন করা হয়েছে। রাজভবন, নবান্নের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বাড়ানো হয়েছে (Threat Mail in Kolkata)।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আবার ধরা পড়েছে রাজারাম রেগে নামের এক ব্যক্তি। তিনি আবার মুম্বই হামলার মূল চক্রীর সঙ্গে যুক্ত বলে জানা যায়। সেই ব্যক্তি কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইকি করেছিলেন। তাঁর মোবাইল নম্বর জোগাড়ের চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সেই ব্যক্তি আপাতত পুলিশের হেফাজতে। ফলে এমন নাশকতার মেইল (Threat Mail in Kolkata) আসতেই বেশ তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন।





