থিয়েটার থেকেই চেনা জানা তাদের। বহুদিনের চেনাশোনার পর ২০২০ সালে বিয়ে করেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী (Anirban-Madhurima)। প্রেমের পরিণতি পায় সাত পাকে বাঁধায়। তবে চার বছর গড়াতে না গড়াতেই বিয়ে ভাঙার খবর মেলে। টলি পাড়ায় কান পাতলেই তাদের বিয়ের ভাঙ্গার গুঞ্জন শোনা যাচ্ছে। মধুরিমা এখনো ব্যস্ত থিয়েটার নিয়ে এদিকে অনির্বাণ থিয়েটার সামলে সিনেমা পরিচালনায় মন দিয়েছেন। এরই মাঝে বিয়ে ভাঙ্গার খবরে মুখ খোলেননি অভিনেতা। তবে এবার তাদের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী মধুরিমা।
এক সাক্ষাৎকারে মধুরিমা জানান, এমন কোন ঘটনা ঘটছে না। এমন কোন আলোচনা (Anirban-Madhurima) শুনলে হাসি পায় মধুরিমা এও স্পষ্ট করে দিয়েছেন। যদি বিষয়টি সত্যি হতো তবে অবশ্যই দুঃখ পাওয়ার মতো কিছু ছিল। তবে যা সত্যি নয় তা নিয়ে দুঃখ পাবার কিছুই নেই। তবে রটনা নিয়ে কোন খারাপ লাগা নেই। অভিনেত্রী তথা নাট্যকর্মী মধুরিমা বলেছেন, ‘খোলাখুলি বলতে চাইছি যে পুরোটাই গুজব’।
মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মধুরিমা গোস্বামী। মঞ্চে ভীষণ সক্রিয় তিনি। মধুরিমা অভিনয় দক্ষতা বরাবর দর্শকদের মন কেড়েছে। সেই সূত্র ধরেই অনির্বাণের সাথে পরিচয় আর তারপরেই বিয়ে। মাস কয়েক আগে থেকেই অনির্বাণ-মধুরিমার (Anirban-Madhurima) বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে থিয়েটার থেকে টলি পাড়ার অন্দরমহলে। এর আগে এই প্রসঙ্গে অনির্বাণ জানিয়েছিলেন, তিনি এ বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চান না। এটা তার সাথে জুড়ে থাকা ব্যক্তি ও কিছু ব্যক্তির বিষয়। সাক্ষাৎকারে অভিনেতা পরিচালক অনির্বাণ জানিয়েছিলেন, “অন্তর থেকে চাইব এটা না হোক। সেটা যেন আমি আমার মধ্যে সমাধান করতে পারি”।
অনির্বাণের এই উত্তরে অনেকেরই মনে হয়েছিল, তবে সত্যিই বিচ্ছেদ (Anirban-Madhurima) হচ্ছে তাই মুখ খুলতে নারাজ অভিনেতা। সে সবকিছু মিথ্যে ঘোষণা করে মধুরিমা স্পষ্ট জানিয়ে দিলেন সত্যিটা। দর্শকদের অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রিয় অভিনেতার বিবাহবিচ্ছেদের খবরে। আবার অনেককেই কটাক্ষ করতে শোনা যায় তাদের বিবাহ নিয়ে। নেটিজেনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন তাদের বিবাহ বিচ্ছেদের খবরে। এমনকি অনির্বাণ এর সাথে মধুরিমাকে মানায় না বলেও কটুক্তি শোনা যায় অনেকের মুখে। সে সবকিছুর জবাব দিলেন অভিনেতা স্ত্রী মধুরিমা।
মধুরিমার কথায়, “এমন রটনা কেন রটেছে তার কোন ধারনা নেই। শুধু এটুকু বলতে পারি বিষয়টি সত্যি নয়।” অনির্বাণকে বিয়ে করার পর থেকে প্রচুর ট্রোলের শিকার হতে হয়েছে মধুরিমাকে। এ প্রসঙ্গে মধুরিমা স্পষ্ট কথায় বলেন, “আমাদের (Anirban-Madhurima) বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। অনির্বাণকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি।”
বিয়ে তো ভাঙছে না, তবে কেমন স্বামী অনির্বাণ এই উত্তর জানতে চেয়েছেন অনেকেই। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মধুরিমা বলেন,” একটাই তো বিয়ে হয়েছে তাঁর। তাই ‘ভালো স্বামী’ সংজ্ঞা এখনও জানা নেই। মায়ের স্বামী হিসেবে নিরঞ্জন গোস্বামীকে দেখেছেন। তাতেই বলতে পারেন। অনির্বাণ স্বামী হিসেবে তাঁর মতোই” (Anirban-Madhurima)।






