বাজ পরে ভিক্টোরিয়া চত্বরে মৃত এক, আহত সাত। ব্যাহত বিমান পরিষেবা।

দুপুরেই যেন কলকাতা শহরে নেমে এলো রাতের অন্ধকার। বঙ্গোপসাগরে উৎপন্ন নিন্মচাপের দরুণ সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। আর যার ফলেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্টি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরেই এদিন দিনে দুপুরে ভাসলো গোটা কলকাতা।

 

এদিন দুপুরে আলো গিয়ে নিমেষে মহানগরীর বুকে নেমে এলো কালো মেঘের কালো অন্ধকার। শুরু হলো বজ্রবিদ্যুত সহ ভারী বর্ষণ। আর সেই বজ্রবিদ্যুতেই ভিক্টোরিয়া চত্বরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। শুধু তাই নয়, সঙ্গে আরও ৭ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে৷ যদি মৃত এবং আহত ব্যক্তিদের এখনও কোনো নাম, পরিচয় জানা যায়নি।

অপরদিকে আজকের এই ভারী বর্ষণের দরুণ দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর৷ চারটি বিমানের সেসময় ল্যান্ডিং এ সমস্যা হয় বলে জানা গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment