কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরই বারবার উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান সরকার। বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ এবং রাষ্ট্রপুঞ্জের নিটক ছুটে গিয়েও পাক সরকার কিছু করতে পারেনি পাক সরকার৷ এমনকি বন্ধু চিনকেও কাশ্মীর ইস্যুতে পাশে পায়নি ইমরান সরকার৷ উল্টে এই প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো।
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই পাক সরকার বুঝে উঠতে পারেছেনা তারা কি করবে আর কি করবেনা!! ফলস্বরূপ ফের জম্মু কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
তবে শুধু তাই নয়, এবারে স্বাধীনতা দিবসে ভারতকে চাপে রাখতে মেজাজ হারিয়ে ফের যুদ্ধের হুমকি দিয়ে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান সরকার। তবে ভারতের তরফে সেনা প্রধান স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন যে, যে কোনোরকম চ্যালেঞ্জ নিতে তৈরী ভারত৷ বলা বাহুল্য, যুদ্ধের হুমকি দিয়ে আরও একবার বিশ্বদরবারে নিজেদেরই চাপে রাখার কাজ করে দিলে ইমরান সরকার।





