বিজেপির চা-চক্রে তৃণমূল গুন্ডাদের হামলা, গুরুতর আহত ১, পুলিশ দেখল চুপ করে!

ভোট যতই এগিয়ে আসছে ততই গেরুয়া শিবিরের উপর হামলা চালানোর অভিযোগ উঠে আসছে শাসক শিবিরের বিরুদ্ধে। এবার উত্তর দমদমে বিজেপির চা-চক্রে হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এরকমই অভিযোগ করল বিজেপি শিবির। আরো গুরুতর অভিযোগ উঠেছে যে, কলকাতা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে কিন্তু পুলিশ একেবারেই নিষ্ক্রিয় ছিল।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছোট ফিঙে এলাকায়।

মারধরের জেরে এক বিজেপি কর্মী ফিরোজ আলি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঘোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ সকালে ওই এলাকায় বিজেপি চা চক্রের আয়োজন করেছিল। অভিযোগ উঠেছে যে সেখানেই তৃণমূলের আশ্রিত গুন্ডাবাহিনী বিজেপি কর্মীদের ওপর আচমকা হামলা চালায়। সামনে ছিল পুলিশ বাহিনী কিন্তু তারা কোন রকম পদক্ষেপ নেয়নি। মারধরের চোটে সকলে রক্ত বমি হওয়া শুরু হয়ে যায়। সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

গোটা ঘটনায় ক্ষিপ্ত বিজেপি নেতৃত্ব আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতা সুরজ আলির বিরুদ্ধে। নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার সামনে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। নিমতা এমবি রোড অবরোধ করেছে বিজেপি।

RELATED Articles