ফল বেরোতেই শুরু তৃণমূলের গুন্ডারাজ, কাঁকুড়গাছিতে পুলিশের সামনেই বিজেপি নেতাকে খুন, পিটিয়ে খুন পোষ্যকেও

গতকাল ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। ফলপ্রকাশের পরই নানান জায়গা থেকে তৃণমূলের সন্ত্রাস, গুন্ডাগিরির খবর উঠে আসতে থাকে। জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে তৃণমূলের হামলায় মৃত্যু হয় এক বিজেপি নেতার। এমনটাই অভিযোগ এসেছে বিজেপি নেতার পরিবারের তরফে। শুধু তাই-ই নয়, ওই বিজেপি নেতার পোষা কুকুরটিকেও তৃণমূলের গুণ্ডারা পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। এই সবকিছুই ঘটেছে পুলিশের সামনেই।

অভিজিৎ সরকার নামে ওই যুবক কাঁকুড়গাছি এলাকায় বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা বলে পরিচিত। রবিবার রাতে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে পরেশ পালের জয়ের পরই তাঁর ওপরে তৃণমূলি দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

হামলার সময় ফেসবুক লাইভ করেন কাঁকুড়গাছির শীলতা লেনের বাসিন্দা অভিজিৎবাবু। তিনি দেখান কী করে তাঁর বাড়িতে ভাঙচুর চলেছে। বোমাবাজি চলছে তাঁর বাড়ির সামনে। জানান, তাঁর পোষা কুকুরটি কয়েকটি বাচ্চা দিয়েছিল। সেই সবকটা বাচ্চাকে পিটিয়ে মেরেছে তৃণমূলের দুষ্কৃতীরা।

অভিযোগ, এরপর মায়ের সামনেই অভিজিৎবাবুকে মারধর শুরু করেছে তৃণমূলের গুন্ডারা। বাধা দিলে মারা হয় তাঁর মাকেও। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি নেতাকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবারের তরফে অভিযোগ, হামলার প্রমাণ লোপাট করতে তৃনমূল দুষ্কৃতীরা তাদের বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং এরপর সেই তার অভিজিৎ-এর গলায় পেঁচিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিজেপি নেতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

RELATED Articles