ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। বাংলার মসনদে বসতে চলেছে তৃণমূল সরকার যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে চলছে টানাপোড়েন। তবে এর মধ্যে বিজেপি নিজের আসন সংখ্যা গতবারের বিধানসভা নির্বাচনের থেকে অনেকটাই বাড়িয়ে নিয়েছে।
বিজেপির যে সকল তারকা প্রার্থী জয়ী হয়েছেন তার মধ্যে দক্ষিণ আসানসোল বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল অন্যতম। মহিলা মোর্চা সভানেত্রী যেভাবে ভোটের দিন এবং তার আগের প্রচারে আসানসোলে নিজের জান লড়িয়ে দিয়েছিলেন তা দেখে মোটামুটি স্পষ্ট ছিল যে তিনি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কে হারাবেন।
হিসাব মতে আজকে হাড্ডাহাড্ডি লড়াই করে সায়নী ঘোষ কে হারিয়ে তিনি শেষ হাসি হাসলেন। ১৮০০ ভোটে জয় পেয়েছেন অগ্নিমিত্রা। ভোটের দিন বুথের কাছাকাছি মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও মমতা টুপি পরে থাকায় এক দলীয় কর্মীকে দিয়েছিলেন জোর ধমক।
আরও পড়ুনঃ ব্যতিক্রমী নির্বাচনে হারলেন তারকা-মন্ত্রীরা! জয় ছিনিয়ে আনলেন রাজমিস্ত্রি’র ঘরনী চন্দনা বাউরি
তার এই দৌড়ঝাঁপ সার্থক হয়েছে বলে মনে করছেন দলের কর্মীরা। বিজেপির ভরাডুবির মধ্যেও এরকম প্রার্থীরাই আশা জাগিয়ে রেখেছেন একথা বলাই বাহুল্য।





