নিম্নমানের সুতো ব্যবহারে দুই শিশুমৃত্যু তে সুপারের কাছে স্মারকলিপি পেশ করল এপিডিআর

দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙ্গার দাবিতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপারের কাছে বুধবার স্মারকলিপি দিলেন এপিডিআর-এর সহ-সম্পাদক আলতাফ আহমেদসহ এপিডিআর-এর অন্যান্য প্রতিনিধিরা।

সম্প্রতি নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিম্নমানের সুতো ব্যবহার করার ফলে অপারেশনের পরে সেই সুতোর কারণেই দুই শিশুর মৃত্যু ঘটে। এরপর আরও এরকম ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে।

হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি পেশ করে এপিডিআর-এর সহসম্পাদক আলতাফ আহমেদ জানান, এপিডিআর-এর উদ্যোগে অপারেশনে নিম্নমানের সূত্র ব্যবহারের বিরুদ্ধে আজকের এনআরএস হাসপাতালের সামনে বিক্ষোভ এবং সুপারের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল আমাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment