বাংলার রেল মানচিত্রে আজ যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বাংলার মাটি ছুঁয়ে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক সফর এবং দ্রুতগতির সংমিশ্রণে এই ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। বহুদিন ধরেই সেমি হাই স্পিড স্লিপার ট্রেনের দাবি ছিল, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজই। হাওড়া থেকে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটি পর্যন্ত যাত্রাপথে এই ট্রেন বাংলার রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।
এই বিশেষ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া-গুয়াহাটি রুটে চলাচলকারী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে দেশের প্রথম সেমি হাই স্পিড স্লিপার ট্রেন হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার হলেও বাণিজ্যিকভাবে এটি চলবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিতে। মোট ১৮টি কামরা নিয়ে তৈরি এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। আধুনিক কোচ, উন্নত সাসপেনশন ও নিরাপত্তা ব্যবস্থার কারণে দীর্ঘপথের রাতের যাত্রাও হবে অনেক বেশি স্বস্তিদায়ক।
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া নির্ধারিত হয়েছে ৪০০ কিলোমিটার দূরত্বের ভিত্তিতে। সেই হিসেবে ১এসি-তে ভাড়া পড়বে ১৫২০ টাকা, ২এসি-তে ১২৪০ টাকা এবং ৩এসি-তে ৯৬০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের দাম ধরা রয়েছে, যদিও এর উপর অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ৫৫৬ কিলোমিটার সফরে ১এসি-র ভাড়া ২১১৩ টাকা, ২এসি-তে ১৭২৪ টাকা এবং ৩এসি-তে ১৩৩৪ টাকা। আবার হাওড়া থেকে কামাখ্যা, প্রায় ৯৫৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হলে ১এসি-তে ভাড়া ৩৬৪০ টাকা, ২এসি-তে ২৯৭০ টাকা এবং ৩এসি-তে ২২৯৯ টাকা গুনতে হবে। কামাখ্যা থেকে নিউ জলপাইগুড়ি (৪০১ কিমি) সফরে ভাড়া যথাক্রমে ১৫২৪, ১২৪৩ ও ৯৬২ টাকা। এছাড়াও কামাখ্যা থেকে মালদা টাউন (৬৩৪ কিমি) গেলে ১এসি-তে ২৪০৯ টাকা, ২এসি-তে ১৯৬৫ টাকা এবং ৩এসি-তে ১৫২২ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
আরও পড়ুনঃ West Bengal SIR : ফারাক্কার ধাক্কা কাটতেই ফের উত্তেজনা রাজ্যে! ভোটার তালিকা সংশোধনের নামেই বিক্ষোভের উত্তাপ!
আজ, ১৭ জানুয়ারি ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদা টাউন থেকে কামাখ্যার উদ্দেশে যাত্রা শুরু করবে। দুপুর ১টা ১৫ মিনিটে মালদা থেকে ছাড়ার পর রাত ১১টা ১৫ মিWest Bengal SIR : ফারাক্কার ধাক্কা কাটতেই ফের উত্তেজনা রাজ্যে! ভোটার তালিকা সংশোধনের নামেই বিক্ষোভের উত্তাপ! নিটে ট্রেনটি কামাখ্যায় পৌঁছবে। পথে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও ও রঙ্গিয়া—মোট সাতটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। সব মিলিয়ে বলা যায়, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস শুধু একটি নতুন ট্রেন নয়, বরং বাংলার রেলযাত্রার অভিজ্ঞতাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।





