স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল কলকাতা মেট্রো অ্যাপ, মিলছে হরেক প্রয়োজনীয় সুবিধা

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! এবার কলকাতা মেট্রোর যাবতীয় প্রয়োজনীয় তথ্য মিলবে এক ক্লিকেই। তৈরি করা হলো এমন এক অ্যাপ যেখানে মেট্রোর যাবতীয় প্রয়োজনীয় তথ্য ভরা থাকবে। আর এই অ্যাপ বানিয়েছেন মেট্রোরেলেরই দুই আধিকারিক। এই অ্যাপে মিলবে প্রায় ১৮ রকমের পরিষেবা। ১৫ই আগস্ট থেকে গুগল প্লে স্টোরে বিনামূল্যে এই অ্যাপ পাওয়া যাচ্ছে। আপাতত মেট্রো পরিষেবা চালু করার কোন পরিকল্পনা কর্তৃপক্ষের নেই বা সেই সংক্রান্ত কোন নির্দেশ রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়নি মেট্রোকে।

যদিও বা চালু করা হয় তাহলে সমস্ত সুরক্ষা বিধি মেনেই চালু করা হবে মেট্রো। তাই যে সময়টুকু এখন পাওয়া যাচ্ছে সেই সময়ে অনলাইন পরিষেবার দিকে ঝুঁকছে মেট্রো কর্তৃপক্ষ। এই অ্যাপে থাকছে সময় সারণী। নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং অপরদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলার সময় দেওয়া আছে।

এছাড়াও থাকছে বিভিন্ন পরিষেবা যেমন কীরকম ভাড়া নেওয়া হবে, স্টেশন সম্পর্কিত তথ্য, যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশাবলী, সুরক্ষা সংক্রান্ত তথ্য, এসকেলেটর ব্যবহার, লিফট ব্যবহার, প্ল্যাটফর্মে কী কী করতে হবে, ট্রেনের মধ্যে কী কী থাকছে, যাত্রীদের জন্য সার্ভিস আপডেট, মেট্রো কোন জিনিস নেওয়া যাবে এবং যাবে না ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া থাকছে টেন্ডার প্রক্রিয়ার সমস্ত ব্যবস্থা। গোটা দেশের রেলের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দেখা যাবে এই অ্যাপ থেকে।

শুধু তাই নয়, যারা মেট্রোর স্মার্ট কার্ড ব্যাবহার করেন তারা এবার থেকে এই অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করে নিতে পারবেন। ফলে টিকিট কাউন্টারে কার্ড রিচার্জ করার জন্য লম্বা লাইন দিতে হবে না কাউকে। আপাতত ওয়েবসাইট মারফত এই অ্যাপ কাজ করছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, গোটা দেশের রেলের টেন্ডার প্রক্রিয়ায় যাঁরা অংশগ্রহণ করতে চান তাঁদের সবচেয়ে সুবিধা দেবে এই মেট্রো রেল অ্যাপ। এছাড়া সাধারণ যাত্রীরাও এই অ্যাপ এর ফলে ভীষণ উপকৃত হবেন।

RELATED Articles

Leave a Comment