অ্যামাজনের অ্যানাকোন্ডা এবার দেখা গেল কলকাতায়।

ব্রাজিলের অ্যামাজন নয়, এবার কলকাতাতে দেখা গেল চার চারটি অ্যানাকোন্ডা। কিন্তু আপনাদের ভয়ের কারণ নেই। ভাবছেন চার চারটি অ্যানাকোন্ডা তারপরেও ভয় পাওয়ার কারণ নেই! হ্যাঁ সত্যি। কারণ এই চারটি অ্যানাকোন্ডা এবার থেকে কলকাতাতে দেখা যাবে আলিপুরের চিড়িয়াখানায়।

 

গত সোমবার ন্যাশনাল টাইগার্স দিবস উপলক্ষ্যে আলিপুরের চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে এই চারটি ইয়েলো অ্যানাকোন্ডা। আপাতত তাদের ৩ ফুট গভীর জলাশয়ের মধ্যেই রাখা হয়েছে। এই অ্যানাকোন্ডাগুলো ছাড়াও আনা হয়েছে সাদা বাঘ এবং চিতা।

আরও পড়ুন – NRC নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

বনমন্ত্রী ব্রাত্য বসু এই অনুস্ঠানে এসে জানান যে অ্যানাকোন্ডাগুলো আনা হয়েছে চেন্নাই-এর ক্রোকোডাইল ট্রাস্ট থেকে। এছাড়া পাটনা চিড়িয়াখানা থেকে একটি সাদা বাঘ আনা হয়েছে বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জিরাফ পাঠানো হয়েছে। তাছাড়াও সোমবার ২ টি চিতা জন সাধারণের দেখার জন্যে উন্মুক্ত করা হয়েছে। তাই এই শীতে আপনার ডেস্টিনেশন হতেই পারে আলিপুর চিড়িয়াখানা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment