এবার ধর্ম-এর ছোঁয়া খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোয়। অমিত শুক্লা নামে একজন গ্রাহক জোমাটো অ্যাপ-এ খাবার অর্ডার দেওয়ার পরেই তিনি দেখেন যে তার খাবারটি নিয়ে আসছেন একজন মুসলিম যুবক। সাথে সাথেই তিনি জোমাটো-র সাথে যোগাযোগ করে জানান যে তার খাবার সরবরাহকারী ব্যাক্তিকে জেনো পরিবর্তন করা হয়। কারণ হিসেবে অমিতবাবু জানান যে তিনি কোন মুসলিম ব্যাক্তির নিয়ে আসা খাবার খাবেন না।
কিন্তু তার এই অন্যায্য দাবিকে জোমাটো বাতিল করে কড়া ভাষায় জানিয়ে দেয় যে তাদের পক্ষে ওই অর্ডারের ডেলিভারি বয় পরিবর্তন করা সম্ভব নয়। গ্রাহক চাইলে অর্ডার বাতিল করতে পারে কিন্তু অর্ডার বাতিল করলে কোন টাকা ফেরতযোগ্য নয়। এরপরই অমিত শুক্লা নামে এই উপভোক্তা ট্যুইটার-এ জোমাটোকে ট্যাগ করে লেখেন যে খাবার না নিয়েও জোমাটো ১০০% টাকা তার কেটে নিয়েছে।
এর উত্তর-এ জোমাটো ট্যুইটার-এ জানায় যে “খাবারের কোন ধর্ম হয় না, খাবার নিজেই একটি ধর্ম।” যদিও এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতেই অমিত শুক্লা নিজেই ট্যুইট-টি মুছে ফেলেন।