Astrology:ভগবান শিবের প্রিয় এই ৪ রাশি, জীবনের সব বাধা দূর করেন মহাদেব নিজে!

সৃষ্টিকর্তা, সংহারক ও কল্যাণের দেবতা রূপে ভগবান শিবকে পূজিত করা হয়। সাধারণত সোমবার দিনটি মহাদেবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২টি রাশির ওপরই শিবের কৃপা বর্তমান থাকলেও, চারটি রাশির ওপর থাকে তাঁর বিশেষ আশীর্বাদ। মহাদেবের কৃপা পেলে জীবনের সমস্ত বাধা কেটে যায়। আসুন জেনে নিই কোন চারটি রাশির জাতকদের ওপর মহাদেব সর্বদা কৃপাবান থাকেন।

মেষ রাশি (Aries) : মেষ রাশির অধিপতি হল মঙ্গল, যাকে শিবের অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই রাশির জাতকদের ওপর মহাদেবের বিশেষ দৃষ্টি থাকে। সোমবার নিয়মমাফিক শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করলে এই রাশির জাতকের জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসে। জীবনে আর্থিক অভাব বা মানসিক যন্ত্রণা থাকলে তা দ্রুত কেটে যায়। শিবের আশীর্বাদে মেষ রাশির জাতকরা সাহসী সিদ্ধান্ত নিতে পারেন এবং তাতে সফলতাও পান।

বৃশ্চিক রাশি (Scorpio) : এই রাশির অধিপতিও মঙ্গল, ফলে বৃশ্চিক রাশির জাতকরাও শিবের অত্যন্ত প্রিয়। প্রতিটি সোমবার শিবলিঙ্গে এক লোটা জল নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ লাভ হয়। জীবনের ভয়, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়। এই রাশির জাতকরা যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হন। পেশাগত বা ব্যক্তিগত জীবনে এই রাশির জাতকরা বরাবর সফল হন।

মকর রাশি (Capricorn) : মকর রাশির অধিপতি শনি, যিনি শিবের পরম ভক্ত এবং তাঁকে গুরু হিসেবে মান্য করেন। ফলে মকর রাশির জাতকদের প্রতি শিবের কৃপা স্বাভাবিকভাবেই বেশী। সোমবার বেলপাতা, গঙ্গাজল ও গোরুর দুধ শিবলিঙ্গে নিবেদন করলে এই রাশির জাতকরা সব দুঃখ থেকে মুক্তি পান। জীবনে শান্তি আসে, কর্মক্ষেত্রে উন্নতি হয়, অর্থনৈতিক দিক থেকেও ভাগ্য প্রসারিত হয়।

আরও পড়ুনঃ Harassment : স্কুলের ক্লাসরুমই এখন নরক! বিবাহিত শিক্ষিকার লালসার শিকার ১১ বছরের ছাত্র, হোয়াটসঅ্যাপে পাঠাতেন নগ্ন ছবি!

কুম্ভ রাশি (Aquarius) : এই রাশিরও অধিপতি শনি। ফলে কুম্ভ রাশির জাতকরাও শিবের আশীর্বাদ সহজেই পান। মহাদেবের পূজো ও শিবলিঙ্গে প্রতিদিন জল নিবেদন করলে জীবনের নানা সমস্যার সমাধান হয়। অর্থাভাব, মানসিক চাপ ও শারীরিক সমস্যা থেকেও মুক্তি মেলে। শিবের কৃপায় এই রাশির জাতকরা সহজেই জীবনে স্থিতি ও সাফল্য লাভ করতে পারেন।

আরও অন্যান্য খবর