Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue: কলকাতা হাইকোর্টে কার্যত হার হয়েছে রাজ্য সরকারের। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ২০১০ সালের পর থেকে যে সমস্ত ওবিসি শংসাপত্র (OBC certificate) তৈরি হয়েছে, তা বাতিল করা হবে। এবার এই ঘটনা নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই রায় আসলে বিজেপির রায় (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue)। তিনি এই রায় মানেন না।
আজ, বুধবার খড়দহে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সভা থেকেই এদিন কড়া ভাষায় আদালতের রায়ের সমালোচনা করে মমতা বলেন, “আজকেও শুনেছি একজন জাজকে দিয়ে, যিনি ভদ্রলোক জাজ বলে যাঁকে আমি সম্মান করি। অনেক ব্যাপারে বিখ্যাত। কাজ নেই কর্ম নেই। বদমাইশগুলো এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। আজও এক মামলার রায় বেরিয়েছে, সেই রায় মানি না” (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue)।
তাঁর (Mamata Banerjee) সংযোজন, “এই রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল, আমি বলেছিলাম ওই রায় আমরা মানি না। তেমনই আজকে বলছি, যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন… নাম বলব না… রায় নিয়ে বলা যায়। বিজেপির রায় এটা। আমরা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে” (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue)।
বলে রাখি, এদিন হাইকোর্ট প্রাত ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট (OBC certificate) বাতিলের নির্দেশ দিয়েছে। তবে এও জানানো হয়েছে, ২০১০ সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যাবে।
এই নিয়ে মমতার (Mamata Banerjee) কটাক্ষ (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue), “সাহস কত বড়। কোর্টে কখনও ভাগাভাগি হয় না। দেশে কখনও ভাগাভাগি হয় না। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিয়ে দিলাম? মুসলমানকে রাখলাম? বা মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম? হিন্দু বলতে ওখানে কারা আছে। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা OBC সংরক্ষণ করেছিলাম। ১২ সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল। কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়”।
নরেন্দ্র মোদী বা বিজেপির তরফে মুসলিম সংরক্ষণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বারবার। সেই নিয়ে মমতার (Mamata Banerjee) মোদীকে কটাক্ষ, “ক’দিন ধরে প্রধানমন্ত্রী যা বলছেন তা কখনও হতে পারে না। হবেও না। তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। তাহলে নরেন্দ্র মোদী চাইছেন দেশ বিক্রি করে দিতে, সংবিধান বিক্রি করে দিতে” (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue)?
মমতার (Mamata Banerjee) হুমকি (Mamata Banerjee react on the order of Calcutta High Court on OBC certificate issue), “সংখ্যালঘুরা কখনও তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না। এটা দিতে পারে না, দেবেও না”।





