বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটি জায়গা তৈরি করেছে যেখানে ট্রোলের শিকার হন তারকারা। শুধু তারকারা নয় সকলেই ট্রোলের শিকার হন। নেট নাগরিকেরা মানে না বয়স, লিঙ্গ, ভেদাভেদ। চলে একের পর এক অপমানজনক মন্তব্য। এর আগেও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী (Imon Chakroborty)। এবার ফের প্রতিবাদী সুর তার গলায়।
সম্প্রতি নিজের একটি নিজস্বী শেয়ার করেন গায়িকা। সেখানে ইমনের (Imon Chakroborty) পরনে রয়েছে প্যাস্টেল গ্রিন রঙের স্যুট, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট কালো টিপ, চুল খোলা, ঠোঁটে ম্যাট ন্যুড লিপস্টিক। বেশ সুন্দর দেখতে লাগছে তাকে। তবে মুখটা একটু গম্ভীর ইমনের। তার কারণ বোঝা গেল তার ছবির ক্যাপশনেই। এমনই একটি ছবি পোস্ট করে ইমন লিখেছেন, “একটা মানুষ হাসলে ‘বাচাল’/ নাচলে হয় ‘নির্লজ্জ’/ সাজলে ‘ঢঙ্গী’/ কাঁদলে ‘অসহ্য’…!! বাঁচবে তুমি তোমার মত ভদ্র কিম্বা অসভ্য/ দেখবে সবাই , দেখুক না হয় ভালো থাকাটাই ‘গন্তব্য’…”।
View this post on Instagram
ইমনের (Imon Chakroborty) পোস্টে অনুরাগীদের কমেন্ট উপচে পড়েছে। এক ইমন ভক্ত লিখেছেন, ‘একদম ঠিক। দারুণ একটা ক্যাপশন।’ অপরজন লিখলেন, ‘তুমি মিষ্টি, তোমার গলা মিষ্টি, এসবে কান দিও না’। অন্যজন লেখেন, ‘ক্যাপশনের প্রতিটা কথা সত্যি’।
খুব অল্প বয়সেই সাফল্য পেয়েছেন গানের দুনিয়াতে। হাওড়ার সাধারণ পরিবারের মেয়ে তিনি (Imon Chakroborty)। নিজের যোগ্যতায় নাম করে নিয়েছেন বিনোদন দুনিয়ায়। রবীন্দ্র সংগীত থেকে আধুনিক গান, লোকসংগীত সবেতেই ইমনের কন্ঠে যেন সরস্বতী বিরাজ করে। ইমনের গলায় প্রতিটা গানই মুগ্ধ করে অনুরাগীদের। প্রাক্তন সিনেমার “তুমি যাকে ভালোবাসো” গান গেয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এই গান নিয়ে কম ট্রোলের শিকার হতে হয়নি গায়িকাকে।
তিনি চুপচাপ থাকতে পছন্দ করেন না। বরাবর ট্রোলারদের জবাব দেন। এক সাক্ষাৎকারে ট্রোলারদের উদ্দেশ্যে ইমন (Imon Chakroborty) বলেছিল, “আমি যে কত লোকের সঙ্গে লিভ ইন করেছি। আমার যে কতজনের সঙ্গে বিয়ে হয়েছে। এবং কত লোক যে আমার সামান্য এগনোর পিছনে রয়েছে। আমিই জানি না আসলে আমি কার কার সঙ্গে থেকেছি। আমার কথা হল, আমি থাকিও বা ১০টা বিয়ে করিও, আপনার কি, আপনিও করুন না। আমার সাহস আছে তাই ১০টা বিয়ে করে জাতীয় পুরস্কার পেয়েছি। আমার যে লোকটার সঙ্গে (সম্পর্ক) ছিল, সে আসলে রাষ্ট্রপতির বন্ধু ছিল।”






