ধর্ম বদলে বিয়ে করতে রাজি নয়, তাই পাকিস্তানে হিন্দু তরুণীকে গুলি করে খুন করল মুসলিম যুবক!

১৮ বছরের হিন্দু তরুণী পূজা কুমারের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। তরুণীকে গুলি করে খুন করে দেহ ছুঁড়ে ফেলা হয় রাস্তায়। অভিযোগ মুসলিম এক ব্যক্তি যুবতীকে ধর্মান্তরিত করে বিয়ে করতে চেয়েছিল। রাজি হয়নি সেই মেয়েটি। তার ফলস্বরূপ প্রাণ কেড়ে নিলো ওই ব্যক্তি। ঠিক কী ঘটেছিল?

পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলি তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তি ওয়াহিদ পূজার বাড়ি গিয়েছিল। সেখান থেকে সে পূজাকে অপহরণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি আপত্তি জানায় এবং তৎক্ষনাত তাকে বন্দুক দিয়ে গুলি করে ফেলে অভিযুক্ত।

সেখানে মৃত্যু হয় মেয়েটির এবং তার দেহ রাস্তায় ফেলে দেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয় জাস্টিস ফর পুজা। জানা গিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মৃত মেয়েটির পরিবার।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সমালোচনা উঠতে শুরু করেছে। অনেকেই বলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার পাকিস্তানি বেড়েই চলেছে। পাশাপাশি দেশজুড়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ শুরু হয়েছে। এমনকি মিছিল শুরু হয়ে গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর