Gang*rape :উৎসবের রাতে অন্ধকার অধ্যায়! লক্ষ্মীপুজোর রাতে নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধ*র্ষণ!

লক্ষ্মীপুজোর রাতে যখন চারিদিকে আলো আর আনন্দে মেতে উঠেছিল জনগণ, ঠিক সেই সময়ই ঘটে এক বিভীষিকাময় ঘটনা। উৎসবের রাতেই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হল এক নাবালিকা। অভিযোগ উঠেছে, তারই কিছু পরিচিত যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও ক্ষোভের ছায়া।

ঘটনাটি ঘটে সোমবার রাতে মুর্শিদাবাদে, লক্ষ্মীপুজোর দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই রাতে নাবালিকা বাড়িতেই ছিল। তখন তার এক বন্ধুর ফোন আসে—একটি পরিচিতর বাড়িতে যাবার কথা বলে সে মেয়েটিকে বাইরে ডাকে। প্রথমদিকে পরিবারও কিছু সন্দেহ করেনি, কারণ অভিযুক্তদের সঙ্গেই মেয়েটির আগে থেকেই পরিচয় ছিল। পরে জানা যায়, বন্ধুত্বের সম্পর্কই হয়ে ওঠে ফাঁদ।

অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার পর নাবালিকাকে এক ফাঁকা মাঠের ধারে ক্যানেলের পাড়ে নিয়ে যাওয়া হয়। সময় যত গড়াতে থাকে, ততই পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে, কারণ মেয়েটি বাড়ি ফিরে আসছিল না। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে অপ্রকৃতিস্থ ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার করেন। বাড়িতে ফেরার পর নাবালিকা বাবা-মায়ের কাছে কান্নাজড়ানো গলায় জানায়, তাকে তিনজন যুবক মিলে ধর্ষণ করেছে।

পরিবার রাতেই মুর্শিদাবাদ সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন, ঘটনায় পাঁচজন যুক্ত থাকার প্রাথমিক তথ্য মিলেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা এলাকারই বাসিন্দা এবং নাবালিকার পরিচিত। পুলিশের বক্তব্য, ঘটনার সময় মেয়েটি বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিল, ফেরার পথে অভিযুক্তরা তাদের আটকায়, মারধর করে এবং এরপর গণধর্ষণ করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ Viral Video: বিবাহবিচ্ছেদের পর বিষাদ নয়, হাসিমুখে অনন্য সেলিব্রেশন!—মায়ের হাতে শুদ্ধিকরণ আর কেক কেটে নতুন জীবনের ঘোষণা!

নাবালিকার মেডিক্যাল পরীক্ষা চালানো হচ্ছে। অন্যদিকে, আতঙ্কে দিন কাটাচ্ছে নির্যাতিতার পরিবার। এখনও তিনজন অধরা থাকায় পরিবারের সদস্যরা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। উৎসবের সময় এমন এক নৃশংস ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। সবাই একবাক্যে দাবি তুলেছেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতার সাহস না পায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles