মিঠিঝোরায় শুরু বিয়েবাড়ির হল্লা, গায়ে হলুদ পর্ব রাই-অনির্বাণের, জমজমাট পর্ব এই মুহূর্তে ধারাবাহিকে

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নীলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।

সম্প্রতি, রাই শৌর্যকে বোঝাতে শুরু করে তাদের নতুন করে সংসার শুরু করার কথা বলে। রাই জানায় নীলুকে নিয়ে সুখের সংসার করলে সারা জীবনের সবচেয়ে বড় গিফট হবে সেটা। কৃতজ্ঞ থাকবে শৌর্যের কাছে। শৌর্য পুরোপুরি কথা দিতে পারে না তবে বিষয়টি নিয়ে আবারো ভেবে দেখবে এ কথা জানায়। মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের পর্বে দেখা গেছে, অনির্বাণ ও রাইয়ের সম্পর্কের মধুর দিক। বাড়িতে অনির্বাণ রাইকে মিস করতে থাকে। তাই ভিডিও কল করে বসে। এদিকে অনির্বাণের ভিডিও কল পেয়ে খানিকটা লজ্জা পায় রাই। এদিকে অনির্বানের মা-বাবা ব্যাপারটি শুনে একদমই ভালোভাবে নেয়নি। তারা পরের দিনই অনির্বাণের কাছে আসছে জানা যায়। অনির্বাণ মা-বাবাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। বিয়ে নিয়ে কোন বাধা অনির্বাণ চায় না।

পরের দিন সকাল হতেই বাড়ি আসে অনির্বাণের বাবা মা। রাইকে যে অনির্বাণের স্ত্রী হিসেবে পছন্দ নয় তা স্পষ্ট জানিয়ে দেয়। অনির্বাণ খানিকটা অবাক হয়, যাকে চেননা তার সম্বন্ধে এমন কথা কিভাবে বলছে তার মা। অনির্বাণের মনে হয় যে শৌর্যর বৌদি হয়তো এই কথা বলে থাকতে পারে। তবে মা-বাবার কথার বিশেষ উত্তর না দিয়েই অফিসের জন্য বেরিয়ে যায়। অনির্বাণের মনে তোলপাড় চলছে বাবা মা মেনে নিতে পারছে না রাইকে এসব নিয়ে নানা রকম ভাবেই চিন্তিত সে। ‌তবে কি বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে অনির্বাণের বাবা-মা? নাকি সবকিছু মানিয়ে বিয়ে হতে চলেছে তাদের। ‌কিছুদিনের মধ্যেই বিয়ের পর্ব টেলিকাস্ট হতে চলেছে। কারণ ধারাবাহিকে দেখানো হচ্ছে যে রাই ইতিমধ্যেই অফিসে ছুটির দরখাস্ত করেছে।

শীঘ্রই জি বাংলা নতুন একটি প্রমো আসতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের। যেখানে দেখা যাবে, তত্ত্ব নিয়ে রায়ের বাড়িতে আসছে ছেলের বাড়ির লোকজন। ছেলের বাড়ির লোকেরা এসে রাইকে দেখে সুখ্যাতি করে। এমন লক্ষ্মী ঠাকুরের মত মুখ একেবারে বাড়ির লক্ষ্মী বলেন এক বরযাত্রী। স্রোত তার দিদির প্রশংসা করে বলে এই লক্ষ্মী এই গৃহকর্মেও নিপুনা। টানটান উত্তেজনা বিয়ের পর্ব কি হতে চলেছে ধারাবাহিকে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের আগামী পর্ব (Mithijhora)

RELATED Articles