Mu*rder: ফিরহাদ হাকিমের ওয়ার্ডে গলায় শাবল গেঁথে খু*ন! প্রশাসনের গাফিলতি নিয়ে তোলপাড় দক্ষিণ কলকাতা!

দক্ষিণ কলকাতার এক ব্যস্ত এলাকায় রক্তাক্ত ঘটনা। রাতের শহর তখন প্রায় স্তব্ধ। সাধারণত যেখানে বাসস্ট্যান্ডের পাশে চায়ের দোকান আর আড্ডার ভরে থাকে চেতলার ১৭ নম্বর এলাকা, সেখানেই হঠাৎ চিৎকারে কেঁপে ওঠে রাস্তা। কয়েক মিনিটের মধ্যেই রক্তে ভিজে যায় মাটি। প্রত্যক্ষদর্শীদের চোখে তখন আতঙ্ক, অবিশ্বাস আর হাহাকার।

শনিবার রাতে অশোক পাসোয়ান নামের এক ব্যক্তি কয়েকজন বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হয় আড্ডা। সেই সময়েই কোনও এক কথা কাটাকাটি থেকে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা রূপ নেয় উত্তেজনায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেউ একজন শাবল তুলে নেয়, আর সেখানেই ঘটে যায় চরম বিপর্যয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বচসার মধ্যেই অশোক পাসোয়ানের গলায় শাবল গেঁথে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় রক্তে ভেসে যায় চারপাশ। অসহায় অবস্থায় তিনি প্রায় ১০০ মিটার দৌড়ে যান রাস্তায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জেরে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে। রাতের সেই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বাসস্ট্যান্ডের কাছে প্রায় প্রতিদিনই মদের আসর বসে। বাইরে থেকে অপরিচিত লোকজন এসে আড্ডা দেয়, এমনকি মাঝরাত পর্যন্ত চলে হট্টগোল। একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

আরও পড়ুনঃ Attack Allegation : দলবল নিয়ে সরকারি কর্মকর্তার বাড়িতে হামলা অটোচালকের! হেন*স্তা করা হয়েছে স্ত্রীকেও-দাবি আহত কর্মকর্তার!

রাতের ঘটনার পরই চেতলা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কারা কারা সেই রাতে উপস্থিত ছিলেন, কী কারণে বচসা শুরু হয়েছিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, এখন তাঁদের ভয়—রাত নামলে কেউ আর ওই পথ মাড়াতে চান না।

চেতলার এই রক্তাক্ত রাত আবারও মনে করিয়ে দিল, শহরের অন্ধকার কোণে লুকিয়ে থাকা অপরাধ কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এখন প্রশ্ন একটাই—এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী, আর কারা এই নৃশংসতার মূলচক্কর? তার উত্তরই খুঁজছে পুলিশ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles