Bangladesh Pakistan meeting: বাংলাদেশের ভেতরে নতুন কূটনৈতিক খেলা? পাকিস্তানি জেনারেলের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে চাপে পররাষ্ট্র মহল!

দক্ষিণ এশিয়ার কূটনীতিতে যেন নতুন হাওয়া বইছে। দীর্ঘদিন পর ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সেনা জেনারেল সাহির শমশাদ মির্জা। তাঁর সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমন এক সময় এই সাক্ষাৎ, যখন বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন চরমে। ফলে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

শনিবার রাতে ঢাকার যমুনা স্টেট গেস্ট হাউসে এই সাক্ষাৎ হয়। জানা গেছে, এটি সৌজন্য বৈঠক হলেও আলোচনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েই মূলত কথা হয়। জেনারেল মির্জা বৈঠকে বলেন, “আমাদের দুই দেশ একে অপরকে সবরকমভাবে সাহায্য করবে।” তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট, পাকিস্তান এখন বাংলাদেশকে কূটনৈতিকভাবে আরও কাছে টানতে আগ্রহী।

বৈঠকে উঠে আসে একাধিক বাস্তবিক উদ্যোগের কথাও। জেনারেল মির্জা জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে জলপথে পণ্য পরিবহণ শুরু হয়েছে, আর শীঘ্রই চালু হবে ঢাকা-করাচি ফ্লাইটও। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে পারে।

মহম্মদ ইউনূস বৈঠকে বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সম্মতি জানান। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বর্তমান অস্থিরতার বিষয়ও, যেখানে উভয় পক্ষ একমত—সংকট দ্রুত প্রশমিত হওয়া জরুরি।

আরও পড়ুনঃ Mu*rder: ফিরহাদ হাকিমের ওয়ার্ডে গলায় শাবল গেঁথে খু*ন! প্রশাসনের গাফিলতি নিয়ে তোলপাড় দক্ষিণ কলকাতা!

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর ঢাকায় পাকিস্তানি উচ্চপদস্থ জেনারেলের আগমন শুধুমাত্র সৌজন্য সফর নয়—এর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের কূটনৈতিক ইঙ্গিত। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাসে জটিল হলেও, বর্তমানে দুই দেশই সহযোগিতার নতুন পথ খুঁজছে। বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত—সব ক্ষেত্রেই উভয় দেশের মধ্যে বোঝাপড়া বাড়ছে। ফলে এই বৈঠক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles