গালওয়ানের পর এবার সিকিমের নাকু লা! চীনা ফৌজের অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় সেনার তৎপরতায় আহত ২০ চীনা সেনা

প্রজাতন্ত্র দিবসের আগেই ফের সীমান্তে উত্তেজনা ছড়াল চীন। একদিকে যখন সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চীনা আধিকারিকরা ১৫ ঘণ্টার দীর্ঘ বৈঠক সারছেন, ঠিক তখনই অন্যদিকে ভারতে চীনা ফৌজের অনুপ্রবেশের খবর পাওয়া গেল। এবার গালওয়ানের পর এবার সিকিম নাকু লা সীমান্ত থেকে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করে পিপলস্‌ লিবারেশন আর্মির সেনারা। তবে ভারতীয় সেনার তৎপরতায় চীনা সেনার এই প্রচেষ্টা একেবারেই ভেস্তে গিয়েছে।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, গত সপ্তাহে গালওয়ানের মতোই রবিবার সিকিমের নাকু লাতে অনুপ্রবেশের চেষ্টা করে চীনা ফৌজ। রুখে দাঁড়ান ভারতীয় সেনারা। দু’দেশের জওয়ানদের মধ্যে চলে হাতাহাতি। এই ঘটনায় আহত হয়েছে ২০ জন চীনা সেনা। তবে ৪ ভারতীয় সেনার আঘাত পাওয়ার কথাও জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, তিবে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় সেনারা।

অন্যদিকে, সীমান্ত সংঘাত নিয়ে ভারত ও চীনের মধ্যে নবম দফার বৈঠকেও কোনও সমাধান সূত্র মেলেনি বলেই খবর মিলেছে। রবিবার সকাল এগারোটার সময় শুরু হয় বৈঠক ও চলে সোমবার ভোর রাত আড়াইটে পর্যন্ত। ১৫ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে সীমান্ত থেকে ভারতীয় সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবী জানান ভারতীয় সেনা আধিকারিকরা। এছাড়াও, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর বেশ কিছু জায়গা নিয়ে যে সমস্যা চলছে, সে বিষয়েও পুনরায় আলোচনা করার কথাও বলা হয়।

গত বছর মার্চ মাস থেকেই পূর্ব লাদাখে চলছে লাল ফৌজের আগাসনের চেষ্টা। পাল্টা গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড়ের চূড়া দখল করে ভারতীয় সেনাবাহিনী। গত বছর সেপ্টেম্বর মাসে দুই দেশের শীর্ষ সেনাকর্তা ও কূটনীতিকরা দীর্ঘ বৈঠকের পর যৌথ বিবৃতি দেন যে একতরফা কোনও পক্ষই সীমান্তে সেনা বারাবে না। কিন্তু এই চুক্তি লঙ্ঘন করে চীন। লাদাখ সীমান্তের ফরওয়ার্ড পোস্টগুলিতে কয়েক গুন সেনা বাড়িয়েছে চীন। এই কারণে চীনের সঙ্গে পাল্লা দিয়ে সমান সংখ্যায় সেনা মোতায়েন করে ভারতও। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া গাড়ি, আর্টিলারি দিয়ে আটোসাটো করা হয়েছে সীমান্তরেখা। তৈরি রাখা হয়েছে নানান স্পেশাল শাখাকেও। লাদাখ এই মুহূর্তে মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তুষার মরুতে পরিণত হয়েছে।

RELATED Articles