পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একটি প্যাসেঞ্জার ট্রেন রক্ষীবিহীন রেলগেটের সামনে ভ্যানে ধাক্কা মারে। ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত আরো অনেকে। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিল শিখ তীর্থযাত্রী।
আধিকারিকদের বক্তব্য, তীর্থযাত্রীদের বাড়ি উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে। তাঁরা শেখুপুরার নানকানা সাহিব দর্শন করে ফিরছিলেন। যাত্রাপথে শেখুপুরার কাছে একটি রক্ষীবিহীন রেলগেটে ভ্যানটিকে ধাক্কা মারে শাহ হুসেন এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রথমে ১৬ জন মারা গেছিলেন পরে আরও চারজনের মৃত্যুর খবর আসে। পুলিশ জানিয়েছে, ভ্যানে মোট ২৫-২৭ জন যাত্রী ছিলেন।
পাকিস্তানের রেল আধিকারিকরা জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেল এবং জেলার উদ্ধারকারী দল। এরপর আহতদের শেখুপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। স্থানীয় এক পুলিশ আধিকারিকের বক্তব্য, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে রেলগেট বন্ধ ছিল। কিন্তু চালক হয়তো গাড়ি দাঁড় না করিয়ে শটকার্ট দিয়ে বেরোচ্ছিলেন তখনই দুর্ঘটনা ঘটে।
Pained by the tragic demise of Sikh pilgrims in Pakistan. My thoughts are with their families and friends in this hour of grief.
I pray that those pilgrims injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) July 3, 2020
ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘পাকিস্তানে তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে আমি ব্যথিত। এই সংকটের সময় তাঁদের পরিবার এবং বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যে তীর্থযাত্রীরা আহত হয়েছেন, তাঁদের শীঘ্র আরোগ্য কামনা করি।’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার