অবশেষে সামনে এলো গতকাল ভারত-চীন সংঘর্ষে ঠিক কতজন মারা গিয়েছেন। গতকাল গালওয়ান উপত্যকায় যে সংঘর্ষ ভারত ও চীনের মধ্যে তাতে শহীদ হয়েছেন ভারতের ২০ জন জওয়ান। প্রথমে ভারতের ৩ জন জওয়ানের মৃত্যু হলেও পরবর্তীতে লাদাখে ঠান্ডার কারণে গুরুতর আহত আরও ১৭ জন জওয়ানের মৃত্যু হয়। যদিও চীনকে পাল্টা জবাব মোক্ষম ভাবেই দিয়েছে ভারতীয় সেনা। চীনের মোট ৪৩ জন সেনা আহত ও মারা গিয়েছেন এই সংঘর্ষে।
https://twitter.com/ANI/status/1272927922177765376?s=20
অন্যদিকে এ বিষয়ে এবার বাড়ছে রাজনৈতিক উত্তাপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে কথা বলার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান। সেখানেই ঠিক হয় ভারত এর পরবর্তীতে এই বিষয়ে কী পদক্ষেপ নিতে চলেছে।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে বৈঠকের পর বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, আর্মি চিফ এমএম নরবানে ও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সাথে বৈঠক করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে আর্মি চিফদের আজ দিনে দু’বার বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত চলা এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী সংঘর্ষের পর সীমান্তের পরিস্থিতি নিয়ে চর্চা করেন।
ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা যখন প্রকাশ্যে আসে তারপর ভারতীয় সেনাপ্রধান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান। এই সংঘর্ষের ফলে ভারতীয় সেনাপ্রধান নিজের পাঠানকোট সফর স্থগিত করে দিয়েছেন বলে সূত্রের খবর। এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও অংশ নেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার