দেশীয় রাজনৈতিক হইচই ফেলে দিয়েছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার নতুন প্রকাশিত বই ‘A Promised Land’! এই বইতে তার সময়কার বেশ কয়েকজন ভারতীয় রাজনীতিকের বিষয়ে লিখেছেন বারাক (Barack Obama)। এই বইয়ে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh), বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিষয়েও নিজের অভিমত লেখেন।
তবে ভারতীয় রাজনীতিকদের বিষয়ে তাঁর ভাবনা চিন্তা বেশ আলোড়ন ফেলেছে দেশে। নিজের ‘A Promised Land’ শীর্ষক বইয়ে স্মৃতিকথায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তাঁর পুত্র এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে বেশ সমালোচনামূলক লেখা লেখেন বারাক ওবামা। রাহুলের বিষয়ে নিজের স্মৃতিকথায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নার্ভাস নেতা বলে ওবামা বলেছিলেন, ‘রাহুল গান্ধী একজন নার্ভাস এবং অগোছালো প্রকৃতির ব্যক্তি। তিনি এমন একজন ছাত্র, যে নিজের পড়াশুনার মাধ্যমে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তবে তাঁর মধ্যে হয় নতুন বিষয় বোঝানোর ক্ষমতা কম, কিংবা তৎপরতার অভাব থেকে গিয়েছে’।
একইসঙ্গে তিনি কটাক্ষ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। নিজের বইতে ওবামা দাবি করেছেন, ‘২৬/১১ -এর ভয়াবহ মুম্বাই হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং পকিস্তানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। তিনি ভেবেছিলেন দেশে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, যা বিজেপিকে এগোতে অনেকটাই সাহায্য করবে’।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনমোহন সিং প্রসঙ্গে কংগ্রেসকে আবারও আক্রমণ করে বলেন, ‘মনমোহন সিং জনপ্রিয়তার কারণে ভারতের প্রধানমন্ত্রীর আসন লাভ করেননি। সোনিয়া গান্ধী তাঁকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছেন’।





