গর্বের মুহূর্ত! এশিয়ার বর্ষসেরার তালিকায় ছ’জনের মধ্যে জায়গা করে নিলেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা

এশিয়ার সেরা ছয় ব্যক্তিত্বের মধ্যে নিজের স্থান পাকা করে নিলেন ভারতের সেরাম ইনস্টিটিউটের কর্তৃপক্ষ আদর পুনাওয়ালা। বিশ্বের অতিমারি কোভিড ১৯-এর প্রতিরোধে তারা যে অসামান্য ভূমিকা পালন করে সেরা ছ’য়ের মধ্যে জায়গা নিয়েছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুরের একটি দৈনিক সংবাদমাধ্যম এমন রিপোর্টই প্রকাশ করেছে।

অতিমারি রুখতে বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ব্রিটিশ-সুইডেন-এর ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড নামে ভ্যাকসিনটি উৎপাদনের জন্য তাদের চুক্তি স্বাক্ষর করে।

‘এশিয়ানস অফ দ্য ইয়ার’-এর সেরা ছয়জনের মধ্যে প্রথম পাঁচের মধ্যে প্রথমেই রয়েছেন ঝ্যাং ইয়েংঝেং, তিনি সার্স-২ ভাইরাসের জিনের গঠন প্রথম প্রকাশ্যে আনেন। দ্বিতীয় স্থানে রয়েছেন চীনের মেজর জেনারেল চেং ওয়েই, তৃতীয় স্থানে রয়েছেন জাপানের প্রখ্যাত চিকিৎসক মোরিশিতা, চতুর্থ স্থানে রয়েছেন সিঙ্গাপুরের প্রফেসর ওই ইঙ্গ ইয়ং ও পঞ্চম স্থান অধিকার করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যবসায়ী জুং জিন। আর ষষ্ঠ স্থান অধিকার করেছেন সেরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা। এই ছয় ব্যক্তিকে ‘ভাইরাস বাস্টার’ আখ্যা দেওয়া হয়েছে।

কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার পর সেরামের কর্তৃপক্ষ জানিয়েছেন যে, প্রথমে করোনার ভ্যাকসিন পাবেন অপেক্ষাকৃত দুর্বল ও এমার্জেন্সি কাজের সঙ্গে যুক্ত নাগরিকেরা। ভারতের প্রত্যেকটি মানুষের কাছে এই ভ্যাকসিন সঠিকভাবে পৌঁছে দেওয়া বেশ চ্যালেঞ্জের ব্যাপার কারণ এই দেশের স্বাস্থ্য নেটওয়ার্ক বেশ দুর্বল।

প্রসঙ্গত, আদর পুনাওয়ালা বাবা সাইরাস পুনাওয়ালা দ্য সেরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এরপর ২০০১ সালে আদর পুনাওয়ালা ওয়ি সংস্থার সঙ্গে যুক্ত হন। ২০১১ সালে তিনি সিইও পদে বসেন।

RELATED Articles