হঠাৎই বলিউডের আলোচনার বিষয় হয়ে উঠেছেন অভিনেতা ফারদিন খান। তারকার হঠাৎ রূপের বদল বেশ চমকে দিয়েছে নেটিজেনদের। গত শনিবার কাস্টিং ডিরেক্টর মিকেশ ছাবরার অফিসের বাইরে দেখা যায় তাকে। পাপারাৎজির লেন্সবন্দী হতেই একেবারে খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা। তবে ফারদিনকে পাওয়া গেল একেবারে নতুন অবতারে।
মেদ ঝরিয়ে একদম নিজেকে ফিট বানিয়ে নিয়েছেন অভিনেতা। তার সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। তার অধিকাংশ অনুরাগীই কমেন্ট করে জানান, “খুব ভালো লাগছে ফারদিনকে এই অবতারে”। আবার অনেকে লেখেন, “এই বয়সেও কী হ্যান্ডসাম লাগছে”।

বেশ কিছু বছর একেবারেই লাইমলাইটের বাইরে ছিলেন ফারদিন। ২০১৬ সালে তার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে, যা দেখে রীতিমতো চমকে উঠেন তার অনুরাগীরা। ফোলা গাল, মেদযুক্ত বিশাল এক ভুরির অধিকারী ফারদিনকে দেখে হতাশ হয়েছিলেন অনেকেই। এই সময় বডি শেমিং নিয়ে বেশ ট্রোল হন অভিনেতা। এই নিয়ে টুইটারে মোক্ষম জবাবও দিয়েছিলেন তিনি।
একটি টুইট করে ফারদিন লেখেন, “একদমই লজ্জিত নই। কে লজ্জা পাব? খারাপ লাগছে না, কোনও ডিপ্রেশনও নেই। আর অন্ধও নই। খুশি? জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়ে রয়েছি”।
https://twitter.com/FardeenFKhan/status/735870081654095873?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E735870081654095873%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Ffardeen-khan-s-dramatic-weight-loss-transformation-you-have-to-see-to-believe-actor-is-ready-for-a-bollywood-comeback-31607233243383.html
২০১৭সালে দ্বিতীয়বার বাবা হন ফারদিন। এই খুশির খবর জানিয়ে টুইটারে নিজের ছেলের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকে তিন বছর পুরোপুরি গায়েব ছিলেন তিনি।
https://twitter.com/FardeenFKhan/status/896625991292006400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E896625991292006400%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Ffardeen-khan-s-dramatic-weight-loss-transformation-you-have-to-see-to-believe-actor-is-ready-for-a-bollywood-comeback-31607233243383.html
১৯৯৮ সালে ‘প্রেম আগান’ ছবি দিয়ে অভিনয় জীবনে পা রাখেন ফারদিন খান। এরপর ২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর একের পর ছবি উপহার দিয়েছেন দর্শককে। তাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে ‘দুলহা মিল গয়া’ ছবিতে। তারপর দীর্ঘ দশ বছর সিনেমা থেকে বিরত থাকার পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি।






