প্রকাশ্যে আসুক চীনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি, সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঘোর বিপাকে রাহুল-সোনিয়া

মুখে যতই বড় কথা বলুক না কেন কংগ্রেস চীন নিয়ে মাতা-পুত্রের যে অনুরাগ ছিল তা ফের একবার অতীত খুঁড়ে সামনে নিয়ে আসা হয়েছে। ২০০৮ সালে চীনের সঙ্গে একটি মউ করে ভারতীয় কংগ্রেস। সেই চুক্তিতে কী কী ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু ইন্ডিয়া টুডের মত সর্বভারতীয় সংবাদমাধ্যম সেই মউ স্বাক্ষরের সময় উপস্থিত ছিল ফলে এই ঘটনা যে সত্যি তা নিয়ে কোনও সন্দেহ নেই।

তাই রাহুল গান্ধী যতই চীন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় বড় অভিযোগের বোমা ছুঁড়ুন না কেন, মা সোনিয়া গান্ধী যতই বলুন না কেন বর্তমান চীন সংকট পুরোটাই প্রধানমন্ত্রীর তৈরি তা এখন বিশ্বাস করতে রাজি হচ্ছেন না কেউই।

কিছুদিন আগেই এই গোপন চুক্তি জনগণের সামনে আনা হোক বলে উঠেছিল দাবি। তাই এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নামে দায়ের হল মামলা। এই মামলায় ওই চুক্তির সমস্ত তথ্য দেখতে চাওয়া হয়েছে এবং এই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (NIA) অথবা সিবিআইকে এই বিষয়ে ‘অবৈধ গতিবিধি আইন ১৯৬৭’ অনুযায়ী তদন্তের অনুমতিও চাওয়া হয়েছে।

প্রকাশ্যে আসুক চীনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি, সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঘোর বিপাকে রাহুল-সোনিয়া

সুপ্রিম কোর্টের দায়ের হওয়া ওই পিটিশনে ভারতীয় কংগ্রেস চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যে চুক্তি হয়েছে সেই নিয়ে বিশদ তথ্য দেওয়ার দাবি করা হয়েছে এবং বলা হয়েছে যে দেশের সুরক্ষার সঙ্গে কোনওরকম আপোষ করা উচিত নয় কারণ ওই চুক্তির মধ্যে দিয়ে উচ্চপর্যায়ের তথ্য আদান-প্রদান হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এরজন্য ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী, এই আবেদন দায়ের করে কংগ্রেস পার্টি আর কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যে চুক্তির পারদর্শিতা আর উদ্দেশ্যের তথ্য সার্বজনীন করার দাবি জানানো হয়েছে।

https://twitter.com/ANI/status/1275744290153480192?s=20

আবেদনে বলা হয়েছে যে, অনেক মিডিয়া হাউসের কাছে এমন রিপোর্ট আছে যে, ২০০৮ থেকে ২০১৩ এর মধ্যে চীন থেকে প্রায় ৬০০ বার অনুপ্রবেশের প্রচেষ্টা করা হয়েছে। আর সেই সময় ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। এই অনুপ্রবেশের পিছনে হয়তো ওই চুক্তির কোনও রকম সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল আর সেই জন্যই এই চুক্তি যাতে জনগণের সামনে আসে তার জন্যই উচ্চ আদালতে দায়ের হল মামলা। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে গিয়ে নিজের দিকেই আঙ্গুল উঠে গেল গান্ধী পরিবারের।

RELATED Articles

Leave a Comment