ভারত-চীন সীমান্ত সংঘাত ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব মার্কিন প্রধানের! বর্তমান সময় ‘অত্যন্ত কদর্য’ বলে মন্তব্য তাঁর!

ভারত-চীন (India-China) সংঘাতে মধ্যস্থতা করতে তিনি প্রস্তুত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পূর্ব লাদাখে সীমান্তকে কেন্দ্র করে ভারত-চীন সংঘাত ইস্যুতে ফের একবার মুখ খুললেন মার্কিন প্রধান (US President)। ভারত-চীন দুই প্রতিবেশী দেশের সংঘাতের পরিস্থিতিকে ‘অত্যন্ত কদর্য’ (Very Nasty) বলে মন্তব্যও করেন তিনি।

এক‌ই সঙ্গে ট্রাম্প আর‌ও জানান, তিনি পরিস্থিতি নিয়ে ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট এরপর‌ই মধ্যস্থতার প্রস্তাব রাখেন, চীন ও ভারত প্রসঙ্গে আমরা সাহায্য করতে প্রস্তুত। আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমরা এরসঙ্গে যুক্ত হতে ও সাহায্য করলে পারলে ভালো লাগবে। আমরা এ ব্যাপারে দুই দেশের সঙ্গেই কথা বলছি।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেও দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ভারত ও চীন উভয় দেশই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। তবে আজকেও চীনকে কথা শোনাতে ভোলেননি আমেরিকার প্রেসিডেন্ট (US President)। করোনাভাইরাসকে (Coronavirus) আবার‌ও ‘চীনা ভাইরাস’ হিসেবে মন্তব্য করে সারা বিশ্বের ১৮৮ দেশেই এর প্রভাব ছড়ানোর জন্য শি জিনপিংয়ের (xi Jinping) দেশকেই দায়ী করেছেন তিনি।

আরও অন্যান্য খবর