সীমান্ত উত্তেজনার মধ্যেই চীনকে উদ্দেশ্য করে এলো ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি! ‘চীন মোকাবিলায় ভারত প্রস্তুত’

ভারত-চীন (India-China) সীমান্ত উত্তেজনার মধ্যেই বক্তব্য রাখলেন ভারতীয় সেনাপ্রধান (Army Chief) মনোজ মুকুন্দ নারভনে (Manoj Mukund Narvane)। নিজের বক্তব্যে সেনাপ্রধান (Army Chief) বলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কিন্তু ভারতীয় সেনা সমস্ত রকমের প্রতিকূলতার সঙ্গে লড়তে প্রস্তুত। গত তিনমাস ধরে সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও জওয়ানদের মনোবল রয়েছে তুঙ্গে।

লেহ-র (Leh) পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার থেকে লাদাখ (Ladakh) সফরে ছিলেন ভারতীয় সেনাপ্রধান (Army Chief)। চীনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনার মধ্যেই লাদাখে গিয়ে সেনা প্রধান ফিল্ড কম্যান্ডারদের সঙ্গে মোতায়েন ও প্রস্তুতির পর্যালোচনা‌ও করেছেন। গতকাল মনোজ নারভানে (Manoj Mukund Naravane) বেশ কয়েকটি ফরোয়ার্ড লোকেশনেও গিয়েছিলেন। যদিও সেনার তরফে এগুলির নাম জানানো হয়নি।

এদিন সেনাপ্রধান (Army Chief) বলেছেন যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি গুরুতর ও সঙ্গিন। চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এলএসি-তে উত্তেজনার কারণে উভয় পক্ষই ফরোয়ার্ড ও ডেপ্থ এলাকাগুলিতে প্রায় এক লক্ষ সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে সেনা প্রধান জানিয়েছেন, পরিস্থিতির সমাধানের জন্য সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

RELATED Articles

Leave a Comment