এবার ভারত আর চীনের মধ্যে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় গতিরোধের মধ্যেই চীনের নতুন ষড়যন্ত্র সামনে এসেছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভারত আর চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গত বছর থেকেই বিবাদ শুরু হয়। দীর্ঘ আট মাস ব্যাপী চলছে এই সমস্যা।
প্রথমে চীন লাদাখের আকসাই চীনের গালওয়ান উপত্যকায় ভারতের তরফ থেকে সড়ক নির্মাণের বিরোধিতা করেছিল। এরপর ৫ই মে ভারতীয় সেনা আর চীনের সেনার মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। এরপর ৯ মে চীনে সেনা সিকিমের নাথু লায় ভারতীয় সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এই সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছিল।
১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক চরমতম তিক্ততায় পৌঁছয়।





