আয়কর দফতরের হানা রবার্ট বঢরার অফিসে, রেকর্ড করা হল বয়ান

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার দিল্লির অফিসে হানা দিল আয়কর দফতর। বঢরার ব্রিটেনে কেনা সম্পত্তির খোঁজখবর শুরু করল আয়কর দফতর। জানা গিয়েছে, এই বিষয়ে আহ সোমবার রবার্টের বক্তব্যও রেকর্ড করে আয়কর দফতর। দাবী উঠেছে, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর সূত্রে এই সম্পত্তি হস্তগত করা হয়েছিল বঢরাকে।

জানা গিয়েছে, লন্ডনে নামে-বেনামে বেশ কিছু সম্পত্তি রয়েছে বঢরার নামে। এর আর্থিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ পাউন্ড। এই সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ভিলা। এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল ২০০৫-২০১০ সালের মধ্যে। তাঁর এই সম্পত্তির সন্ধানেই নেমেছে আয়কর দফতর।

আজ, সোমবার বিকেলে বঢরার পূর্ব দিল্লির সুখদেব বিহারের অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। এই বিষয়ে বঢরাকে আগেই নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে তিনি বারবার নতুন করে সময় চেয়ে নিচ্ছিলেন। তবে এই সন্ধানের ব্যাপারে বঢরা বলেছেন, এসবই তাঁর প্রতি রাজনৈতিক প্রতিশোধের নমুনা।

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার২০০৯ সালের পেট্রোলিয়াম সংক্রান্ত একটি চুক্তির সঙ্গেও যুক্ত। এর আগে ২০১৮ সালে একবার আর্থিক তছরুপের সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর সম্পত্তির তদন্তে নামে।

তাছাড়া, রাজস্থানের বিকানীরে জমি মামালতেও অভিযুক্ত ছিলেন রবার্ট। অভিযোগ উঠে, ৩৪টি গ্রামের সরকারী জমির নথিপত্র জাল করে জমি মাফিয়ারা তাঁর জমি দখল করে নেয়। এই কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়ে পড়ে।

RELATED Articles