বৃহস্পতিবার নেপালের অ্যাসেম্বলিতে পাশ হয়ে গেল নতুন সংশোধনী মানচিত্র। আর সেই মানচিত্রে যুক্ত হয়েছে ভারতের তিনটি অংশ। মানচিত্রে সেই তিনটি জায়গা নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু বিতর্কের মাঝেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর এবার থেকে নতুন সরকারি ম্যাপ তৈরি হয়ে গেল।
ভারতের তিনটি এলাকাকে নেপাল ইতিমধ্যেই নিজের দাবি করে নতুন মানচিত্রে সংযুক্ত করে ফেলেছে। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে যে তিনটি এলাকা দেখা যাবে , তার মধ্যে একটি কালাপানি এলাকা।
নেপালের অ্যাসেম্বলিতে আজ নতুন মানচিত্রের সপক্ষে ৫৭ শতাংশ ভোট পড়েছে। তাই এবার থেকে নেপালের মানচিত্রের অংশ হবে ভারতের তিনটি এলাকা- কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ।
কয়েকদিন আগে বিহারে নেপাল সীমান্তে নেপালের সেনারা গুলিবর্ষণ করে। তাতে এক ভারতীয়ের মৃত্যু পর্যন্ত হয়। এই ঘটনায় অভিযোগ ওঠে, ভারতীয়কে নেপাল সেনারা টেনে নিয়ে যায় বলে। তারপর অবশ্য তাকে ছেড়েও দেয় সেনারা। ভারতের তিনটি এলাকাকে নিজেদের মানচিত্রে সামিল করলেও ভারতের সাথে নেপালের বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে। এই ঘটনার পরও নেপালের বিদেশমন্ত্রক দাবি করেছেন, দুই দেশের বন্ধুত্বে এর কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জানিয়েছিলেন নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত রয়েছে। সম্প্রতি ভারতের ওপর এক প্রতিবেশী রাষ্ট্র চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখে গালওয়ান উপত্যকায় ১৫ই জুন চীনের ‘কাপুরুষোচিত’ আক্রমণে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে চিনকে চরম বার্তা দিয়েছে ভারত।
অন্যদিকে ভারতের তিনটি বিতর্কিত অংশকে নেপাল নিজেদের বলে দাবি করছে, এবং বিতর্কিত কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের সরকার। মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইউভরাজ খাটিওয়াদা জানিয়েছে যে, খুব শীঘ্রই নতুন এই মানচিত্র কার্যকরী হবে।
বৃহস্পতিবার নেপালের অ্যাসেম্বলিতে পাশ হয়ে গেল নতুন সংশোধনী মানচিত্র। আর সেই মানচিত্রে যুক্ত হয়েছে ভারতের তিনটি অংশ। মানচিত্রে সেই তিনটি জায়গা নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু বিতর্কের মাঝেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর এবার থেকে নতুন সরকারি ম্যাপ তৈরি হয়ে গেল।
ভারতের তিনটি এলাকাকে নেপাল ইতিমধ্যেই নিজের দাবি করে নতুন মানচিত্রে সংযুক্ত করে ফেলেছে। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে যে তিনটি এলাকা দেখা যাবে , তার মধ্যে একটি কালাপানি এলাকা। নেপালের অ্যাসেম্বলিতে আজ নতুন মানচিত্রের সপক্ষে ৫৭ শতাংশ ভোট পড়েছে। তাই এবার থেকে নেপালের মানচিত্রের অংশ হবে ভারতের তিনটি এলাকা- কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ।