রাশিয়ায় ভারত-চীন প্রতিরক্ষা বৈঠক, এদিকে অরুণাচল থেকে পাঁচজনকে অপহরণ লালফৌজের!

আবার চীনা সেনার (China Army) আক্রমণ ভারত ভূখণ্ডে! এবার অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশ সীমান্তে পাঁচ যুবককে অপহরণ(Kidnap) করে নিয়ে গেল লালফৌজ। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রতিবাদে ফেটে পড়েছেন ভারতীয়রা।

যখন রাশিয়াতে ভারত ও চীনের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বৈঠক চলছে তখন এই ঘটনাটি ঘটেছে ভারত-চীনের সীমান্তে ৭ নম্বর সেরা সেক্টরে। এই এলাকা থেকেই নিয়ে যাওয়া হয়েছে পাঁচ যুবককে। তনু বকর, নগারু দিরি, প্রশাত রিঙলিং, দংতু এবিয়া, টট সিংকাম নামের পাঁচ যুবক নিখোঁজ হয়েছে। এদের মধ্যে প্রশাত রিঙলিং এর দাদা গোটা ঘটনাটি ফেসবুকে পোস্ট করতেই বিষয়টি সকলের নজরে আসে।

তিনি স্থানীয় প্রশাসন ও ভারত সরকারকে (Indian Government) আর্জি জানিয়েছেন গোটা ঘটনাটির দ্রুত তদন্ত করা হয়। ওই এলাকার পুলিশ সুপার তরু গুসার জানান, ” এখনও পর্যন্ত তাদের কাছে অফিশিয়াল কোনো কমপ্লেইন্ট আসেনি। তারা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জেনেছেন। তবে সেনাকে জানানো হয়েছে গোটা বিষয়টা।

শনিবার অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনং এরিং গোটা ঘটনা নিয়ে বক্তব্য রেখেছেন। তাঁর দাবি, “রাশিয়ায় ভারত-চীন বৈঠকের মাঝেই কান্ড ঘটাল চীন। মাছ ধরতে যাওয়ার সময় পাঁচ যুবককে অপহরণ করা হয়। চীন আবার অশান্তি শুরু করেছে এখানে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী পে খান্ডুকে অনুরোধ করছি গোটা বিষয়টি দেখার জন্য।” তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুকেও আবেদন জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment