Breaking: ভারতের বিরুদ্ধে একসঙ্গে জৈব অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে দুই পড়শি দেশ। চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত!

যে কোন‌ও ভাবেই হোক ভারতকে রুখতে হবে। আর তাই পাকিস্তানের সঙ্গে মিলে চরম ছক কষেছে শি জিনপিংয়ের দেশ চীন। এক রিপোর্টে প্রকাশিত ভারতের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে জৈব অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে ভারতের শত্রু দুই পড়শি দেশ।

সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক পত্রিকা ‘The Klaxon’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ইউরোপের দেশগুলির বিরুদ্ধে জৈব অস্ত্র তৈরি করতে অ্যানথ্রাক্স-সহ বেশ কিছু মারাত্মক ভয়ানক জীবাণু নিয়ে যৌথভাবে গবেষণা চালাচ্ছে পাকিস্তান ও চীন। ইতিমধ্যে পাক সেনার সামরিক গবেষণা শাখা ডিফেন্স সাইন্স এন্ড টেকনোলজি অর্গানাইজেশন-এর সঙ্গে একটি গোপন চুক্তি করেছে বর্তমানে বিশ্বের ত্রাস করোনার আঁতুড়ঘর বলে পরিচিত উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি।

নিজের প্রতিবেদনে অ্যান্টনি ক্লান দাবি করেন, মারাত্মক ছোঁয়াচে রোগ ও করোনার মতো সদ্য আবিষ্কৃত ভাইরাসগুলি নিয়েই বর্তমানে গবেষণা করছে পাক সেনা ও লাল ফৌজ। জীবাণুগুলিকে নিয়ন্ত্রণে এনে কীভাবে তা শত্রু দেশের উপর হামলা চালানোর কাজে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে মূলত গবেষণা চালানো হচ্ছে। তবে সবথেকে আশঙ্কার বিষয়টি হল, করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চের ভয়ে অন্য দেশে গোপনে জৈব হাতিয়ারগুলি প্রয়োগ করে দেখতে পারে চীন। ফলে সংক্রমণ ছড়ালেও সরাসরি বেজিংকে কেউ দায়ী করতে পারবে না।

এক সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করেছে, ইতিমধ্যে পাকিস্তানকে জৈব অস্ত্র নির্মাণে বেশ কিছু মারাত্মক ভাইরাস দিয়েছে চীনের উহানের অভিযুক্ত এই গবেষণাগার। সেগুলি মধ্যে সবথেকে ঘাতক হচ্ছে Bacillus Anthracis (অ্যানথ্রাক্স) ও acillus Thuringiensis (অ্যানথ্রাক্স-এর সঙ্গে মিল থাকা) নামের দু’টি জীবাণু। ওই জীবাণুগুলি কীভাবে সংরক্ষণ করতে হয় এবং প্রয়োজনে গবেষণাগারে আরও বেশি করে তৈরি করা যায় সেই প্রযুক্তিও ইসলমবাদকে দিয়েছে বেজিং। এই অস্ত্র ভাণ্ডারের মূল নিশানা হচ্ছে ভারত ও ইউরোপের বিভিন্ন চীন বিরোধী দেশ।

আরও অন্যান্য খবর